somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৪ কোটি বছরের প্রাচীন জীবন্ত প্রাণী লাউয়াছড়ায় !!

২৭ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

১৪ কোটি বছরের পুরনো প্রজাতির দুটি সরীসৃপ জাতীয় প্রাণী খুঁজে পেলেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান ও বন্যপ্রাণী গবেষক তানিয়া খান। এর বৈজ্ঞানিক নাম ‘চিকিলা ফুলেরি’ (CHIKILA FULLERI)। ফলে এটি প্রমাণিত হলো যে, ১৪ কোটি বছর পূর্বে এ অঞ্চলে প্রাণীর অস্তিত্ব ছিল।


Photo : The Daily Star

গতকাল বুধবার সকালে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের ছড়ার(ঝর্ণার) পাশে গর্ত খুঁড়ে তারা ১৯ সেন্টিমিটার ও ১৭ সেন্টিমিটার আকারের দুটি প্রাণী খুঁজে পেয়েছেন। এর মধ্যে একটি প্রাণী ছেড়ে দিয়েছেন এবং অন্যটি গবেষক দল ডিএনএ টেস্টের জন্য ঢাকায় নিয়ে যাবেন।

জানা যায়, গত বছরের ফেব্রুয়ারি মাসে ভারতীয় গবেষকরা লন্ডনের ‘রয়্যাল সোসাইটি অব জার্নালে’ এই প্রাণীটির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৪ কোটি বছর আগে প্রাণীদের আবির্ভাব হয়েছিল বিশ্বে। তাদের একটি দল হয়তো ভারতবর্ষে রয়ে যায় এবং অন্য দলটি আফ্রিকা ও আরেকটি দল দক্ষিণ আমেরিকায় রয়ে যায়।

গবেষকরা জানান, এই প্রাণীটি বেশিক্ষণ শুকনো বা ডাঙায় থাকতে পারে না পানি ছাড়া। এরা হাত-পা ছাড়া ব্যাঙসদৃশ প্রাণী। এরা সাপ নয়, কেঁচো নয়, এরা উভচর প্রাণী। এদের মেরুদণ্ড আছে। ১০ ইঞ্চি গভীর মাটির নিচে এরা বাস করে থাকে। এরা মাটির নিচে বাস করে খাদ্য গ্রহণ করে, ঘুমায় এবং মাটির নিচেই মারা যায়। এই প্রাণীটির কোনো বিবর্তন নেই।

তারা জানান, লোকজন মনে করতে পারে এটি কেঁচো বা দুমুখো সাপ। তবে আমরা মনে করছি এটি ‘চিকিলা ফুলেরি’। তবে এটি চিকিলা ফুলেরি কি না সে ব্যাপারে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করা হবে।

তারা আরও জানান, এধরনের একটি প্রাণীর অস্তিত্ব গত ফেব্রুয়ারি মাসে ভারতে পাওয়া যায়। ভারতের জিওলজিক্যাল সার্ভে মিউজিয়ামে এই প্রাণীর নকশা রয়েছে। এছাড়া এই প্রজাতির প্রাণীর ভিন্ন নামে ভারতের আসামেও রয়েছে। এছাড়া গত ৫ বছর ধরে ভারতীয় বিজ্ঞানী ও গবেষকরা এই প্রাণীটির আবাস, বসবাসস্থল, বিচরণ ইত্যাদি নিয়ে গবেষণা শুরু করেন এবং গত ২ বছর ধরে তারা পুরো উদ্যমে এই প্রাণীটি খুঁজে বের করার জন্য কাজ করছেন। তারা আরও জানান, এই ‘চিকিলা ফুলেরি’ প্রাণীটি সম্বন্ধে ‘এলকক’ নামে ভারতীয় এক গবেষক ১৯০৪ সালে তথ্য প্রদান করেন।

বন্যপ্রাণী গবেষক তানিয়া খান জানান, গত সেপ্টেম্বরে তিনি লাউয়াছড়ার ভেতরে ঝর্ণার পাশে ‘চিকিলা ফুলেরি’ সরীসৃপের একটি কঙ্কাল পেয়ে ছবি তুলে ড. রেজা খানকে ই-মেইলে তা পাঠান। এরপর প্রাথমিকভাবে ধরা হয়, এটি ‘চিকিলা ফুলেরি’রই কঙ্কাল। এরপর বনবিভাগের অনুমতি নিয়ে বুধবার সকালে মৌলভীবাজারের বন কর্মকর্তাদের সহযোগিতায় একইস্থানে গর্ত খুঁড়ে দুটি জীবিত চিকিলা ফুলেরি খুঁজে পান।

প্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান বলেন, আজ জীবিত এই প্রাণীটি খুঁজে পাওয়ার পর একশ ভাগ প্রমাণিত হলো যে, বিশ্বব্যাপী যে প্রাণীটি নিয়ে গবেষণা চলছে সেটা বাংলাদেশেই আছে এবং আমাদের দেশের গবেষকরা এতদিন এটি খুঁজে বের করতে পারেনি বা তাদের সেই সুযোগ হয়নি। এই প্রাণীটি নিয়ে আমাদের দেশের বিজ্ঞানী ও গবেষকদের গবেষণা এখন শুরু করা উচিত বলে তিনি মনে করেন।

লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাণীটি সন্ধানের পাওয়ার সময় আরো উপস্থিত ছিলেন বণ্যপ্রাণী গবেষক মনির আহমেদ খান, সরীসৃপবিদ রোকেয়া সুলতানা, বণ্যপ্রাণী পরিদর্শক মো. সোহেল রানা মৌলভীবাজার বনবিভাগের বণ্যপ্রাণী পরিদর্শক ইশরাত জাহান প্রমুখ।
সুত্রঃ আমাদের অর্থনীতি
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৪
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

×