সময়টা খুব তারাতারি চলে যাচ্ছে, খুবই পরিতাপের বিষয়!
যে কোন কিছু দিয়েই ধরে রাখা দায় তাকে,
আনন্দগুলো ক্রমেই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।
আগ্রহটা কমেছে, দুঃখেরও বৃদ্ধি ঘটেছে,
এবার ঈদটাও কেন জানি মাটি হয়ে গেছে!
জহির রায়হানের লেখায় সময়ের প্রয়োজনকে বুঝতে চাইছি,
অশান্ত মনের জন্য সব কিছুই যেন পরাজিত..
জীবনের দায়বদ্ধতার গুরত্ব এতটা সকালে আসল কেন?
যা আমি বা আমার মনটা কখনোই চায় নি!
জগতের কিছু মানুষ নিজের দুঃখগুলো নিজের কাছে লুকিয়ে রাখে.....
কেউ বলতে চায় না। দেখাতে চায়, হাসি-ঠাট্টা করে বোঝায় সেও সুখী।
সমস্যা হলো .... আমি -৪.৫০ এর কাঁচ দিয়ে খুব বেশি দেখি।
ছোটবেলা থেকেই এটাই ছিল ভাললাগা আর এটাই ছিল সমস্যা।
আর এই অন্তর্চক্ষু দিয়ে যখন মানুষের কষ্টটা বুঝে যাই, তখন সেই ব্যক্তি আমার কাছ থেকে যতটা পারে পালিয়ে বেড়ায়। খারাপ লাগাটা কাজ করে শুধু নিজের কাছে। কেন আমি বুঝি?
অন্তরীক্ষের থাকা লোকটির কাছে আবেদন,
এইসকল মানুষকে একটা দিনের জন্য হলেও মন থেকে সুখী করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



