ছাইয়ে ঢাকা অন্তর্বাসের নীচে উকি দেয় মহানগরীর স্তন,
ঝুলে থাকা মাংস আবৃত করে কোথায় সাদা তরল?
যা ভেবে নগ্ন শিশু লোভীর মত দৌড়ে আসবে
আর তোমার প্রেমিকেরা ঠোঁটে তৃষ্ণাকে দেবে তৃপ্তি?
ধানমন্ডি লেকের নোংরা কালো দুধ ?
ওখানে তো কোন প্রেমিক যুগলই
সারাবিকেল চেষ্টা করেও দেখতে পায়না তাদের প্রতিবিম্বের মুখ ।
তোমার স্তনাগ্রে এক অবশ নিখাদ ভেজাল নারীর স্ট্যাচু
যে রাতের আলোয় নগ্নতাকে পূণ্য ভাবে আর দিনের আলোয় ভাবে পাপ ।
তিলোত্তমা নগরী , তোমার স্তন পৃথিবীর ঠোঁটে
এক মরু স্বাদের লজেন্স চোষার অভিশাপ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



