somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুইজারল্যান্ডে মসজিদের মিনার নির্মাণে নিষেধাজ্ঞা বৈষম্যমূলক এই কর্মকান্ড প্রত্যাশিত নয়

০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মসজিদের মিনার নির্মাণে নিষেধাজ্ঞা আরোপের পে সুইজারল্যান্ডে গণভোটের রায় প্রকাশের পরপরই এ পদক্ষেপের সমালোচনায় মুসলিম বিশ্বসহ ইউরোপের বিভিন্ন দেশের নিন্দার ঝড় উঠেছে। আর এ প্রতিবাদী কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়েছে জাতিসঙ্ঘ। এ নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন জাতিসঙ্ঘের মানবাধিকার হাইকমিশনার নাভি পিল্লাই। তিনি বলেছেন ইসলাম বা অন্য কোনো ধর্মের সাথে সম্পৃক্ত স্থাপত্য নির্মাণে নিষেধাজ্ঞা সুস্পষ্টভাবে বৈষম্যমূলক। এ নিষেধাজ্ঞা গভীরভাবে বিভক্তিকর, সুইজারল্যান্ডের জন্য এমন পদপে নেয়া দুর্ভাগ্যজনক।

সুইজারল্যন্ডের মসজিদে মিনার নির্মাণে নিষেধাজ্ঞায় ব্রিটেনে প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠেছে। এটিকে ধর্মীয় স্বাধীনতা ও অনুভূতির ওপর আঘাত বলে মন্তব্য করছেন সবাই। ব্রিটেনের ৪০০ ইসলামী প্রতিষ্ঠান সংগঠনের আমব্রেলা ফেডারেশন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন বলেছে এটা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। বাংলাদেশেও অনুরূপ নিন্দার ঝড় উঠেছে।

সম্প্রতি সুইজারল্যান্ডের ভোটাররা সে দেশের মসজিদগুলোতে মিনার নিষিদ্ধ করার একটি প্রস্তাবে সমর্থন দিয়েছে। এ সংক্রান্ত গণভোট শেষে এক্সিট পোলের হিসাবে এ তথ্য বের হয়ে এসেছে। ইউরোপের অন্যতম দেশ সুইজারল্যান্ডের প্রায় ৭৫ লাখ মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা চার লাখের মতো। সে দেশের একাধিক মসজিদে সুউচ্চ মিনার রয়েছে। তবে এই মিনার নির্মাণ যাতে আর না হয় সে জন্য ১৮ মাস ধরে প্রচারণা চালিয়ে এসেছে দেশটির ডানপন্থি রাজনৈতিক দল সুইস পিপলস পার্টি বা এসভিপি। তারা মসজিদগুলোতে মিনার নির্মাণ বন্ধের দাবির সপে এই সময়ের মধ্যে এক লাখ ভোটারের স্বার সংগ্রহ করে।এসভিপি'র এই দাবি জোরালো হয়ে ওঠে। অবশেষে মসজিদের মিনার নিষিদ্ধ করা হবে কি না এই ইস্যুতে দেশটিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে।

ভোট গ্রহণ শেষে এক্সিট পোলের হিসাবে দেখা গেছে ৫৯ শতাংশ ভোটার এই নিষেধাজ্ঞার পে ভোট দিয়েছেন। গত ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত পরিচালিত এক জরিপে দেখা যায়, ৫৩ শতাংশ ভোটার এসপিভি'র এই নিষেধাজ্ঞার বিপক্ষে অপরদিকে ৩৭ শতাংশ মনে করেন মসজিদের মিনার নিষিদ্ধ করা হোক। মাত্র এক সপ্তাপের ব্যবধানে জনমত এভাবে বদলে যাবে সেটি কেউই আশা করেননি।

কয়েকদিন আগে সুইস প্রেসিডেন্ট হান্স রুডম্ফ মেরৎস এক ভাষণে বলেন, মুসলমানদের ধর্ম পালন এবং মিনার নির্মাণের স্বাধীনতা থাকা উচিত। তবে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ও সরকারের তরফ থেকে সে আহ্বানের কোনো ইতিবাচক সাড়া গণভোট মিলল না। পর্যবেকরা বলছেন, এর ফলে নিরপে রাষ্ট্র হিসেবে সুইজারল্যান্ডের ভাবমূর্তি অনেকটাই ক্ষুন্ন হবে।

Reference: মাসিক জিঙ্গাসা
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ৯:৪১
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×