বাংলাদেশ সরকার ২০১০ সালেই থ্রি জি লাইসেন্সের জন্য নিলাম ডাকতে যাচ্ছে। নিলামে অন্তত চারটি কোম্পানিকে এই লাইসেন্স সুবিধা দেবে সরকার।
জানা গেছে, মোবাইল টেকনোলজিতে চলতি বছর ভারত ও বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জিং বছর হতে যাচ্ছে কারণ দুই দেশই এ বছর থ্রিজি প্রযুক্তির জন্য নিলাম ডাকতে যাচ্ছে। সরকারের লক্ষ্যমাত্রা জুন মাসের মধ্যে থ্রিজি লাইসেন্সের কাজ শেষ করে ফেলা।
একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ভোডাফোনের মতো বড় কোম্পানিও বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে চায়। এমনকি তারা থ্রিজি এর নিলাম বিষয়েও আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি দেশের টেলিকম কোম্পানিগুলোও এই নিলামের ব্যাপারে আগ্রহী।
এই নতুন পদক্ষেপ টেলিকম বাজারে নতুন গতির সঞ্চার করছে। এরিকসন ও হুয়াই এর মতো কোম্পানিগুলোও দেশে থ্রিজির ট্রায়াল চালাচ্ছে।
Reference: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


