somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউএসবি নির্ভর আজব সব পণ্য

১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজব সব অত্যাধুনিক ইউএসবি পণ্য এখন বিশ্বের বাজারগুলোতে বিক্রি হচ্ছে দেদারসে। এদের কোনো কোনোটা গতানুগতিক ইউএসবি থেকে এতটাই ভিন্ন প্রকৃতির যে কারো পৰে প্রথম প্রথম ধারণাই করা সম্ভব নয় যে এমন আজগুবি ইউএসবি ডিভাইস এখন বাজারে বিক্রি হচ্ছে। আসুন এ ধরনের কয়েকটি পণ্যের কথা জেনে নেয়া যাক।


ইউএসবি ফ্রিজ:
বিশ্বাস না হওয়ারই কথা। কিন্তু ছবিতে দেখার পর নিজের চোখকে কি আর কেউ অবিশ্বাস করতে পারবেন? সত্যিই এধরনের ফ্রিজ এখন বাজারে পাওয়া যাচ্ছে। সোডা অথবা বেভারেজের একটি ক্যান মনিটরের সামনে গুরুত্বপুর্ণ কোন কাজের ফাঁকে ডিভাইসটির সাহায্যে শীতল করে নেয়া যাবে। মাত্র ৫ ভোল্ট ইউএসবি বিদ্যুৎ খরচ করেই নাকি কাজটি করা যাবে। এর ভেতরকার এলইডি লাইটের জন্য অতিরিক্ত কোন ব্যাটারিই আর খরচ হবে না।


আইবল ক্যান:
ডেস্কে সাজানো অন্যান্য সব পুতুলের মতোই মনে হবে একে। তবে এর আই বলের ভেতর রয়েছে ভিডিও ক্যামেরা। যে কোন কাজে ওয়েব ক্যামেরা ব্যবহার এখন আরও সহজ হয়ে উঠবে।


সুইস আর্মি নাইফ:
বয় স্কাউটরাও নিশ্চয়ই আরো অনেক আধুনিক হয়ে উঠেছে আগের তুলনায়। তাই সুইস আর্মি নাইফের সঙ্গে ডেটা ব্যাকআপটাও এখন জর্বরী একটা বিষয়। আর এ কারণেই বুনো পরিবেশে ছুরি নিয়ে বেরোবার পর যাতে অতিরিক্ত মেমোরি সঙ্গে রাখা সম্ভব হয় তার জন্যই এই ব্যবস্থা। হাতের চাকুর মাঝেই অতিরিক্ত যে কোন তথ্য বয়ে বেড়ানো যাবে ইউএসবি সুইস আর্মি নাইফের মাধ্যমে।


অ্যাকুরিয়াম:
অন্ধকারে এলইটি লাইটের আলোয় পৱাস্টিকের একটি মাছ বিদ্যুৎ প্রবাহে জীবন্ত হয়ে উঠলো। কি যাদুকরী দৃশ্য তাই না। কম্পিউটার ব্যবহারের সময় এ ধরনের ডিভাইস মনের অতিরিক্ত চাপ কমাতেও সাহায্য করে এমনই দাবি Cyberyus.com-এর।


ব্যাকলাইট স্কিপি ফোন:
পুরাতন দিনের ফোনগুলো আমাদের মনে এক ধরনের নস্টালজিয়ার জন্ম দেয়। মনে করিয়ে দেয় অতীতের অনেক আবেগময় স্মৃতি-কথা। সে সময় কল করলে সংযোগ পেতে আমাদের সাহায্য করতো অপারেটররা। এ ফোন অবশ্য সে পুরোনো প্রযুক্তি ব্যবহার করবে না, বরং পুরোপুরি ইউএসবি নির্ভর এ ফোনটি কাজ করবে আইপি ফোন হিসেবে। অর্থাৎ পিসির সঙ্গে লাগিয়ে অনলাইনে কল করতে পারবেন, অথচ স্বাদ সেই পুরোনো ফোনেরই।

ইউএসবি শাল:
শীত আসছে। তাই এ জিনিসটি হাতের নাগালে থাকলে কম বেশি সবারই কাজে লাগবে। শীতের দিনে অফিসে বসে সামান্য উষ্ণতার স্বাদ পেতে এর বিকল্প খুঁজে পাওয়া ভার। কম্পিউটার ব্যবহারকারীরা হাতের নাগালে এ ধরনের একটি ডিভাইস নিয়ে কাজ করতে বসলে ঠান্ডায় জমে যাবার অবস্থা হলে পর উঠে গিয়ে হিটার ছাড়ার দরকার পরবে না। ইউএসবিতে শালটির সংযোগ দিলেই কনকনে শীতের হাত থেকে রক্ষা পাবেন।

হ্যান্ড ওয়ার্মার:
শীতের দিনে মাউসের উপর একটানা হাত রেখে দীর্ঘৰণ কাজ করার বিষয়টি কতটা যে বিরক্তিকর তা কম বেশি সবারই জানা। কাজের ফাঁকে তাই পকেটে হাত গলিয়ে তা গরম করে নেন কমবেশী সবাই। এভাবে কাজের গতি যায় শৱথ হয়ে। ইউএসবির এই পণ্যের সাহায্যে টেবিলে দীর্ঘৰণ ধরে হাত রেখে যাবতীয় কাজ করার সুবিধা দেবার জন্যই বোধ হয় পণ্যটির উদ্ভাবন। কেনার পর অনেকেই তাই নিজেকে ধন্য মনে করবেন এ ব্যাপারে কোন সন্দেহ নেই।

তথ্যঃ বিডিনিউজ২৪

সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×