কি হবে আর এই ভাঙ্গাচোরা স্বপ্ন নিয়ে। তবুও স্বপ্ন দেখতে মন চায় । কেননা আমার মত দুর্বল মনের মানুষদের স্বপ্ন ছাড়া আর বেচে থাকার অবলম্বন নেই । আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি ৯০ এর গণ আন্দোলন এর সময় ছিলাম নেহাত ই শিশু । আমি ৩০ লাখ শহীদ এর কাওকে চিনি না , ২ লাখ সম্ভ্রম হারানো মা বোনদের কারও সাথেই আমার পরিচয় নেই , আমি কোন রাজাকার কেও বুক ফুলিয়ে আমার সামনে ঘুরতে দেখিনি , হয়ত এই জন্যই মুক্তিযুদ্ধ নিয়ে আমার তেমন মাথাবেথা ও নেই । আপনারা বলবেন , “ইয়ে সালা পাকিস্তান কি দালাল হ্যাঁ , ইস্ক লে কার শুলি মেইন লাতকাদ“ রাজাকার দের ফাঁসি হল কি না হল তা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই , আমি সত্যি বলছি , আমি একজন রাজাকার , আমি একজন কাঠমোল্লা । বিশ্বাস করুন আমি দেশ নিয়ে চায়ের কাপে কখনো ঝর তুলি না, ফেসবুক কিংবা ব্লগ এ দেশপ্রেমের গল্প জুরি না । কতটাই না স্বার্থপর আমি ! পারলাম না আর সবার মত দেশ কে ভালবাসতে । একজন রাজাকার এর পারার কোন কারন ও নেই ।
আজ হটাত অনেকদিন আগের কথা মনে পড়লো । আমার পাশে এক বৃদ্ধ বসে ক্ষুধার জ্বালায় কাঁদছিল । বিশ্বাস করুন একজন রাজাকার হউয়া সত্ত্বেও আমার চোখের দু কোন ভিজে উঠছিল বারবার । ক্লাস ৫ এর এক বাচ্চা সেদিন তার বাজার করার টাকা থেকে ভিডিও গেম খেলার জন্য সরানো টাকা লোকটিকে দিয়ে বলেছিল, “বাবা আপনি এই টাকা দিয়ে অন্তত এক প্লেট ভাত খেয়ে নিয়েন ।“ জানিনা আপনাদের মত কখন দেশকে ভালবাসতে পারব কিনা , কিন্তু এটুকু জানি আমি তার পর থেকে কখনো খবরের কাগজের খেলার পাতা ছাড়া আর কিছু পরিনি । এই জীবনে অনেক মানুষের কাছ থেকে প্রতারণা ছাড়া আর ভালো খুব বেশি কিছু পাইনি , কিন্তু কখনো সাহস করে কারো সাথে প্রতারণা করতে পারিনি, দুর্নীতির আশ্রয় নেইনি । বন্ধুরা সবাই বলে এদেশে থাকার পরিবেশ নেই , চল ইউরোপ কিংবা আমেরিকায় পারি জমাই । কিন্তু আমি এখনো স্বপ্ন দেখি ১৭ কোটি মানুষ মিলে এক বেলা পেট পুরে ভাত খাওয়ার , একটি দিন পার করার যেদিন ১৭ কোটি মানুষের কেও কোন দুর্নীতি করবে না ।
এখন আপনারাই বলুন , আমার মত রাজাকার এর বেচে থাকার যোগ্যতা আছে কি নেই । দরকার নেই আমার রাজাকার এর ফাঁসি , ৩০ লাখ শহীদ এর মৃত্যুর বিচার করার দরকার নেই । আমি না হয় ১৭ কোটি মানুষের ঘৃণা নিয়ে বেঁচে থাকলাম । তবুও আমার আকুল নিবেদন , আমার স্বপ্ন গুলো পূরণ করে দিন ।
-------------- নিবেদক
একজন পাকিস্তান সমর্থক রাজাকার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


