somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুব্ধক জনমের আকাঙ্ক্ষায়

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Dog ইংরেজি শব্দ। শব্দটার কয়েকটা বাংলা প্রতিশব্দ আছে। এই প্রতিশব্দগুলার মাঝে যেমন সারমেয়, লুব্ধক-এর মতো সম্মানজনক, সুন্দর প্রতিশব্দ আছে, তেমনি কুত্তা, কুকুর-এইসব অপমানজনক শব্দও আছে। স্থান-কাল-পাত্র-পরিস্থিতিভেদে শব্দটার অর্থ বদলায়া যায়। একেক জায়গায়, একেক সময়ে, একেক ব্যক্তির ক্ষেত্রে শব্দটার অর্থ ভিন্ন ভিন্ন হয়।

আগের দিনের কথা চিন্তা করলে নিজের লাইগা করুণা লাগে (যায় দিন ভালা)। আজ থিকা এক দশক আগে ক্লাশ সিক্স-সেভেনে পড়ার সময় মোটামুটি লেভেলের ইন্টেলেকচুয়াল ছিলাম। তখন পত্রিকার সম্পাদকীয় আর উপসম্পাদকীয় কলাম আগা থিকা গোড়া পর্যন্ত খুঁটায় খুঁটায় পড়তাম, আব্বার সাথে কাড়াকাড়ি কইরা। আর এখন! পত্রিকাই হাতে নেওয়া হয় না। মাঝে মাঝে খেলার পাতাটা উল্টায় দেখি।
যাউকগা, পত্রিকা মরুক গিয়া। খুন-ধর্ষণ ছাড়া আর কী আছে এইসব কাগজের বস্তায়! :P

বহুদিন আগে (আধা যুগ; বেশিও হইতে পারে) পত্রিকায় পড়া একটা কলামের কথা মনে পড়তেছে। কলামটায় একটা গল্প আসছিল কথাপ্রসঙ্গে।

সম্ভবত বিশ্বযুদ্ধের সময় (প্রথম নাকি দ্বিতীয়, ভুইলা গেছি)। এক লোক ব্যাংকে কেরানির চাকরি কইরা সারাটা জীবন কাটায় দিছে। জীবনের কোন স্বাদ-আহ্লাদ পূরণ হয় নাই তার। অবশেষে লোকটা একদিন সৈন্যদের হাতে ধরা পড়ল (সম্ভবত নাৎযি বাহিনীর হাতে পড়ছিল)। কেরানি সাহেবরে দাঁড় করানো হইলো ফায়ারিং স্কোয়াডের সামনে। ফায়ারং স্কোয়াডের সামনে দাঁড়ায়া নিজের কাটানো জীবন নিয়া লোকটার উপলব্ধি ছিল - "Like a Dog."

এইখানে লোকটা নিশ্চয়ই বলে নাই সে 'সারমেয়' কিংবা 'লুব্ধকে'র মতো জীবনটা কাটায় দিছে। জীবন সম্পর্কে তার যে উপলব্ধি হইছে সেইটা হইলো 'কুত্তার মতো'। 'Dog'-এর প্রতিশব্দ এইখানে 'কুত্তা'।

তো, ঘটনা হইতেছে, ইদানীং জীবন নিয়া নিজের উপলব্ধিও "Like a Dog." লাগতাছে। 'কুত্তার মতো' ফিলিংটা ফেরত আসতেছে, তিতা স্বাদ নিয়া। বিভিন্ন ধর্মে মেটেমসাইকোসিসের আইডিয়াটাও মনে হয় এইভাবেই আসছে। ভাবখানা এমন, এই মানব জন্মে তো কিছুই করবার পারলাম না, দেখায় দিমু পরের লুব্ধক জন্মে।
আমিও আছি পরের লুব্ধক জন্মের অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×