somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা কে বলছি

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় দরদী মা,
আজ বিজয় দিবসে তোমায় লিখছি। আজ সত্যিই আমাদের বিজয় দিবস মা। আজ আমরা একটু শান্তিতে চলাচল করতে পারব। কাল থেকে তো আমরা আবার বন্দী মা। আজ তাই আমাদের ঘুরে বেড়ানীর দিন।
মা তুমি ভেবো না তোমার স্নেহের বাধনে আকুলিত হয়ে আমরা আজ এই ইচ্ছাঘুড়ির দিনে ইচ্ছেবন্দীর কথা বলছি। বলছি বাধ্য হয়ে।
মা, আমার ভাইয়েরা আজ একে অপরের সাথে লড়াইয়ে লিপ্ত। এক ভাইয়ের আরেক ভাইয়ের মৃত্যুর বৈধতা দেয়। শিবিরের কেউ মারা গেলে, গনজাগরন মঞ্চ তাকে হানাদার বানিয়ে, আরো মারার প্রনদনা দেয়, আবার গনজাগরন মঞ্চের কর্মীদের নাস্তিকে ব্যাখা দিয়ে তাকে কতল করবার উৎসাহ দেয় শিবির। ভাইয়ে ভাইয়ে এই যুদ্ধ আমি দেখতে চাইনা।
মা, আমার দুই বড় বোনের মান অভিমানে আমরা অতিষ্ঠ। একজন কিছুতেই গদি ছাড়বে না, আর আরেক বোন গদিতে না বসলে বসবেই না। এ যেন মা তোমার আদুরে দুই বোনের মিষ্টি মিষ্টি খেলা নয় মা। মা এই খেলায় তোমার অন্য ছেলেরা আজ খেলাচ্ছলে প্রান হারাচ্ছে। তোমার এক বোন আমাদের মতামতের নির্বাচন নিয়ে তামাশা করছে। আরেক বোন নিজেদের প্রতিহিংসার কবলে আমাদের অবরোধ করে রেখেছে। মা তুমি বলতো, আমাকে অবরোধ করে কী লাভ? আমি তো আমার আরেক বোন কে হাসপাতালে নিতে পারছি না, আমি তো আমার আরেক ভাইয়ের আদরের খেলনা কিনে দিতে পারছি না। তুমি একটু বলনা প্লিজ তারা যেন আমাকে অবরোধ না করে। করুক না তারা সচিবালয় ঘেরাও, করুক না অর্থ মন্ত্রনালয় ঘেরাও, বেতার রেডিও। মাঠে নেমে রাজা রাজড়াদের মত যুদ্ধ করুক। দুই বড় বোনের যুদ্ধে নলখাগড়া কী আমরা?
মা, আমার ভাই আজ পুড়ছে, বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আরেক ভাইদের তাতে দরদ জাগ্রত হয়না। মা তোমার মাটিতে আমার ফসল আজ আমি পাচ্ছিনা। আরেক ভাই জোর করে কেড়ে নিচ্ছে। তোমার টাকায় তোমার মাটিতে ব্রীজ হচ্ছে না। কারন আরেক ভাই তা আগেই নিজের করে নিয়েছে। মা তোমার জন্মের সময় যারা তোমার বিরোধিতা করেছিল-আজ তাকে আমরা ফাসি দিচ্ছি। কিন্তু আজ যারা অনবরত তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে। আমার ভাইদের হত্যা করবার নির্দেশ দিচ্ছে-তাদের কী ফাসি হবে না। নাকি ছোট্ট সোনার ছোট্ট ভুল বলে তুমি আগলে রাখবে।
মা তোমার সন্তানেরা আজ তোমার অপেক্ষায়? তুমি কাদ মা, তুমি কাদ। আমি আজ বলতে পারছিনা-মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তবু অস্ত্র হাতে শত্রু এলে লড়তে জানি।
বরঞ্চ বলতে হচ্ছে-মা তুমি ঘুমিয়ে থেকোনা, তোমার অশান্ত দুই বড় বোন, হিংস্র ছেলেদের রক্ষা করতে তুমি বেত হাতে নেমে পড়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×