somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“বাজিছে যুদ্ধের দামামা”

১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনাম দেখে ভুল বঝবেন না। ইহা বর্তমান সরকারের বিরুদ্ধে যুদ্ধ নয়, নয় কোন ভোটযুদ্ধ। দ্বিতীয় মুক্তিযুদ্ধ তো নয়ই। এ যুদ্ধ আমার আপনার সবার। আপনি প্রধানমন্ত্রী হন-কিংবা পাড়ার সেই মেসোমশাই হন না কেন! এ যুদ্ধ আপনাকে করতেই হবে। পাড়ুজ্য মুখুজ্য কেউ বাদ পড়বেনা-বুঝছ। গোসল তোমায় করতেই হবে প্যালারাম। তা এই শীতে গোসল করবা কেমনে? যুদ্ধে তো নামা লাগছেই দেখচি।
তো বাজুক যুদ্ধের দামামা। মরদেরা নাকি ঠান্ডা পানিতে গোসল করে। তো সেক্ষেত্রে সেই গরম পানি ওয়ালারা আগেই হার মেনে বসে আছে। তা রইল কারা? আমার আপনার মত যারা পানি গরম করবার কষ্ট করতেও রাজী নই, আবার শরীরেরে করি বড়ই আদর।
প্রস্তুত হন। মানসিক প্রস্তুতিই প্রধান। জীবনে অনেক বাধা আপনি পেরিয়েছেন। কত কষ্ট সহ্য করেছেন। আজো পারবেন। মনে মনে থিম সং সিলেক্ট করে নিন। আমার ব্যক্তিগত পছন্দ-“যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে” “কই হামছে জিত না পাবে, চালে চালো”(লগান সিনেমার বিখ্যাত গান)।
গানের প্রসঙ্গ যখন আসলো, আরেকটা মজার ঘটনা বলি- একদিন আমার এক ব্যচমেট “আমার আছে জল” গাইতে গাইতে সম্ভাব্য মুত্র বিসর্জন করতে যাচ্ছে-আমি চট করে বুদ্ধি করে আরো টান দিয়ে “আমার আছে মল” গাইতে গাইতে সেই বাথরুম দখল করে নিলাম। সেই বেচারার মুখ দেখার সৌভাগ্য সেই মুহুর্তে আমার হয়নি।
অনেকে আবার হাতে সরিষার তেল মাখতে মাখতে যান, যেতে পারেন। তবে তাহা অনর্থক। তবে আমার মত রুমমেট থাকলে তাহার অর্থ যে কী বের হবে-বুঝে নিবেন। এবারে পানি প্রসঙ্গ, প্রথমে হুশ হাস করে ঝরনাতে বসবেন না। কিছুক্ষন পানি যেতে দিন। পাইপের পানি ঠান্ডা থাকে। ট্যাংকির পানি আসতে দিন। টিউবওয়েল হলে কিচ্ছুক্ষন চেপে নিন। তারপরে আসল যুদ্ধ। এক্ষেত্রে আমার পছন্দের দুটি গান হল “চল, চল, চল, উদ্ধগগনে বাজে বাদল” কিংবা “যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে” বলিতে বলিতে আপনি পানির সম্মুখে নিজেকে বিসর্জন দিতে পারেন। এক্ষেত্রে আপনি হিন্দী গান খুজে থাকলে হাবিব(আমার পাশের রুমেই থাকে) এর কাছে যেতে পারেন।
টানা পানির স্রোত বেশ ঠান্ডাকর। সেক্ষেত্রে যথাসম্ভব হাতের ব্যায়ামের মাধ্যমে আপনি পানিকে আপনার শরীরে সরাসরি আঘাত হতে দূরে রাখতে পারেন, আবার ক্রমাগত লাফের মাধ্যমে নিউটনের তৃতীয় সূত্র পর্‍্যালোচনা করতে পারেন। যুদ্ধ শেষ। তারপরের কাজ আপনি প্রতিদিনই করেন।
তো বাজতে থাকুক এই তীব্র শীতে যুদ্ধের দামামা। গোসলের জন্য হাহাকার চলুক। গোসল করে বীরদর্পে হাটা চলতে থাকুক। “ডি-লা-গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। ইয়াক ইয়াক”।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×