somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবী বিষময়(জার্মান ফ্যানদের জন্য)

০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিষ কথাটা শুনলেই আমাদের মাথার মধ্যে মৃত্যুর কথা চলে আসে। হায় হায় কে জানি মারা গেল। কিন্তু যখন বিষময় বলা হয়, তখন এক অসহায় মানুষের জন্য করুনা হবে, যে কিনা নিজের জীবনের উপর বীতশ্রদ্ধ, জীবনের সব অর্জন, পরিশ্রম যেন আজ মাটিতে এসে মিশেছে। পায়ের তলার মাটি তার আজ সরে গিয়েছে। আসলে তার কিছুই নয়। বিষবিজ্ঞানী প্যারাসেলসিয়াস(তাকে জনকও বলা হয়ে থাকে) বলেছেন, প্রতিটি বস্তুই পরিমানভেদে আপনার কাছে বিষ অথবা ঔষুধ হিসেবে পরিগনিত হতে পারে। এমনকি পানিও। কী অবাক হলেন। সাড়ে সাত লিটার পানি একেবারে খেয়ে দেখুন না। কিছু হলে কিন্তু আমি দায়ী নই।
কিন্তু এই বিষ খেয়েই কিন্তু আপনি বিখ্যাত হতে পারেন। যেমন আমাদের সক্রেটিস। তাকে যতজন মানুষ তার দর্শন তত্ত্বের জন্য জানে, তার চেয়ে বেশি চিনে তার হেমলক বিষে মৃত্যুর জন্য। অনেকটা চে স্টাইল। উলটাপালটা কিছু করলেই উনি বিপ্লবী,উনি চে এর অনুসারী। যাই হোক সক্রেটিস এর মৃত্যু যাত্রা, তার অবস্থা নিয়ে যত নাটক হয়েছে তার ইয়ত্তা নেই। একটা জিনিস অনেকে লক্ষ্য করে থাকবেন, তিনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কথা বলে গিয়েছেন-সিনেমায় কিন্তু বিষ খেলে দেখবেন কেমন গলা চিপে ধরে।
বাবা!! সিনেমার বিষ আর বাস্তবের বিষ কিন্তু এক নয়। সক্রেটিস যে হেমলকের রস পান করেছিলেন তাতে ছিল নানা এল্কালয়েডের মিশ্রন। যার মুল উপাদান ছিল conine. উইকিতে খুজলেই পাবেন, ইহা কী জিনিস। ইহা খেয়ে তার যা হয়েছিল তার সুন্দর বর্ননা দিয়েছেন তার শিষ্য প্লেটো, তার পাশেই বসে ছিলেন কিনা।প্রথমে আপনি পায়ের দিকে শিথিলতা অনুভব করবেন এবং আস্তে আস্তে তা উপরে উঠতে থাকবে। অবশেষে তা যখন আপনার হৃদযন্ত্র এবং ফুসফুস কে আক্রান্ত করবে তখন ই আপনি মারা যাবেন। অথচ ঠিক তার আগমুহুর্ত পর্যন্ত আপনার মস্তিষ্ক সুস্থ মানুষের মত সচল থাকবে, কেননা conine আপনার মস্তিষ্কের পর্দা ভেদ করতে পারে না। আর তাই ইচ্ছাকৃত হোক না অনিচ্ছাকৃত হোক সক্রেটিস আমাদের মৃত্যুর শেষ মুহুর্তেও তার বানী দিয়ে যেতে পেরেছেন।
দ্বিতীয় যে বিষটির কথা বলব, তাহা হল মারাত্মক গ্যাস। যার নাম স্যারিন(sarine). আবিস্কার করেছেন স্বয়ং বস জার্মানীর বিজ্ঞানীরা ১৯৩৬ সালে জেরহার্ড শ্রোডার। বিখ্যাত গ্যাস চেম্বারের বিখ্যাত বিষ। এটি আপনার স্নায়ুতন্ত্রের এসিটাইল কোলিন এর পরিমান বাড়িয়ে দেয়, এসিটাইল কোলিন এস্টারেজ কে দুর্বল করে দিয়ে। যার ফলশ্রুতিতে আপনি অতি শীঘ্রই প্যারালাইজ হয়ে মারা যেতে পারেন। সর্বশেষ এর ব্যবহার হয়-ইরাকি সাদ্দাম যখন কুর্দিদের দমন করে তখন। কথিত আছে জার্মানরা সে সময়ে প্রায় ১০টনের মত এই গ্যাস মজুত রেখেছিল। সে চেষ্টা হায় তব বৃথা।
এবার আসি আসল প্রসঙ্গে। জার্মানী দলের ৭ জন ফ্লুতে আক্রান্ত, বাকিরা দুর্বল ফিটনেসহীন। আমার বিশ্বস্ত ধারনা জার্মানদের খাবারে নিশ্চয়ই কোন বিষ মিশিয়ে দেয়া হয়েছে। তাই আমার দাবি আজ যদি কোন ভাবে জার্মানি হারে, খাদ্যে বিষের দ্রুত তদন্ত করে জার্মানকে সেমিফাইনালে পাঠানো হোক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×