somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফরেনসিক দর্শন।

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

র‍্যাব এর ওয়েবসাইট ঘেটে দেখা গেল সেখানে Hplc এবং GC(gas chromatagraphy) এর ব্যবস্থা আছে। ঢামেক তে ডি এন এ পরীক্ষার ব্যবস্থা। ওয়েবসাইটে অবশ্য এর চেয়ে বেশি কিছু পাওয়া যায় নি। কিন্তু খুজে যথার্থ বা ভালো ফরেনসিক সায়েন্টিস্ট খুজে পাওয়া গেল না। একজনের বেশ কিছু লেখা দেখলাম, উনার লেখা গুলো সব দেশ থেকে চলে যাবার পর। আর বাস্তব পক্ষে আমাদের দেশে কেস স্টাডি অনেকটা সি আই ডি সিরিয়ালের মতই আছে।
গভীরে না গিয়ে, একজন সাধারন নাগরিকের চোখে গিয়ে দেখলে দেখা যায়, আমাদের সি আই ডি রা প্রথমে সাংবাদিকদের শরনাপন্ন হন-কেননা কোন খুনের মোটিভ,স্থান সময় এগুলো পুলিশদের চেয়ে ক্রাইম সাংবাদিকরা ভালো জানেন। প্রমান নারায়নগঞ্জের সাত খুনই বলতে পারেন। ততকালীন পেপারগুলো পড়লেই বুঝতে পারবেন। সেই অনুযায়ী দুই একজনকে ধরে রিমান্ডে নেয়া হয়-তবে আমাদের ডিবি দের উচ্চ ব্যক্তির নির্দেশে এগুলো আগে পরে হয়। এবং তারপরে ধরব রে, মারব রে কয়ে কথা আদায় করে –আদালতে চালান করা হয়। কোন ট্রেস বা ডি এন এ বা স্টাডির মাধ্যমে এগুলো কম ই হয়। সাম্প্রতিক সময়ে ফোন বা সাইবার ক্রাইম বেশ ভালোই সনাক্ত হচ্ছে। এজন্য ধন্যবাদ পেতে পারে।
ওখানে তো পিস্তল থেকে গুলি ছুড়লে যে রেসিডিউ থেকে যায়(১৫দিন স্থায়ী) তা দিয়ে অপরাধী ধরার রেকর্ড আছে। বুলেটের শট প্রিন্ট বলেও একটা ভাল জিনিস শিখলাম-বুলেটের পিছনে গুলি করার পর একটা চিহ্ন থাকে, যেটা বন্দুক ভেদে আলাদা থাকে। এমনকি একই নকশার দুই বন্দুকেরও। বিখ্যাত জন এফ কেনেডি কেস নিয়ে চাইলে একটু সার্চ করে দেখতে পারেন। আরো জানতে পারবেন।
আমাদের ফরেনসিক মেডিসিন অধিকাংশ ক্ষেত্রেই সেই ক্লাস, অটোপসি-আদালত নির্ভর। রাজনৈতিক গ্যাড়াকল দুবৃত্ততায় তাই এই সেক্টর পিছিয়ে পড়েছে। পিছিয়ে না পড়ে উপায় আছে-কেউ খুন হয়, সাথে সাথে দুই নেত্রী দুই জনকে দোষ দিয়ে বিবৃতি দেন। তারা তো সব জানেনই। অত স্টাডির কি দরকার।
ঘুরায়ে পেচায়ে এবার আসল কথায় আসি। শুধুমাত্র passion থেকে আজকাল ডাক্তারী পড়তে খুবই কম আসে। আমাদের চোখের সামনে ভাসে-হাসপাতালের সামনে দাড় করানো চিকিতসক লেখা সারি সারি গাড়ী। বাবা মারা তাই এম বি বি এস পাশ করার পর দুই দিন ও অপেক্ষা করতে চান না-গেটে খুজাখুজি করেন, এই বুঝি তার ছেলে গাড়ী নিয়ে আসল। সেই দিন কবেই শেষ। কিন্তু চাপ থেকে যায়-ফিল্ডে দ্রুত নামতে হয়। টাকা কই-ডিগ্রী তো নাই। ডিগ্রী কর-এখন পড়লে টাকা আসবে কিভাবে। হাবি জাবি, হাবি জাবি। এর সাথে ফরেনসিক এর সম্পর্ক কী? ভাই শার্লক হোমসের ভাত নাই, গাড়ী নাই,বাড়ী নাই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×