somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিই লজ্জিত

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকালের ঘটনা। বাংলাদেশ প্রতিদিন এ সম্পাদকীয় পাতায় তসলিমা নাসরিনের একটা লেখা বের হয়েছে, শিরোনাম পর্নোগ্রাফী। তাতে কী আছে তা নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই। তো, হয়েছে কী? আমি মিরপুর থেকে গুলশান যাচ্ছি হিমাচল সিটিং বাসে, আমার দুই সারি সামনে একজন বেশ উচু করেই সংবাদপত্র থেকে জ্ঞান আহরন করছে। তা কৌতুহল থেকেই হোক আর শয়তানের শয়তানীতেই হোক-তাহাতে আমার চোখ পড়িল। আমি একটু আশেপাশে দেখলাম-দেখি উনি বিব্রত, আরেকপাশের লোক উকিঝুকি দিয়ে পড়বার চেষ্টায় রত। আর পিছনের সারি ভাবান্তরবিহীন। কিন্তু আমিতো ভাই ব্লগার মানুষ-আমার চিন্তার অন্ত নাই, দেশ ডুবে যাচ্ছে। এখন কথা হচ্ছে যদি আমি বলি ভাই ভাজ করেন-সবাই ভাববে চোরের ভাব পুলিশ পুলিশ। সেই লজ্জায় আমি চুপ থাকলাম।পড়ুক না ভাই পেপার।
ঘটনা ২-
ভদ্রতার অন্যতম শিক্ষা হল-পাশে নারীযাত্রী বা বৃদ্ধ থাকলে তাকে সিট ছেড়ে দেওয়া। তা হিমাচলে আমাদের সবার সিট বরাদ্দ থাকে। তা কোন এক দুঃসময়ে এক মহিলা বাসে উঠলেন,এবং তার সিট নেই। দাড়াবি তো দাড়াবি একদম আমার পাশেই। শিক্ষানুযায়ী আমার সিট ছেড়ে দিয়ে ভদ্রতা করার কথা।আমি কী ভাবলাম জানেন-আরে ধুরু কেউ তো ছাড়ে না, পুরা বাসে একা আমি নাকি? আমি না হয় ছাড়লাম পাশের পুরুষ লোকের পাশে উনি তো বসতে বিব্রত হতে পারে। ভাবিতে ভাবিতে পরের স্টপেজ আসল-উনি নেমে যাওয়া যাত্রীর পাশে বসলেন।
উপরের গুলোতে না হয় আমি লজ্জিত-কিন্তু; ক্যান্সার ইনস্টিটিউটে কাজ করার সুবাদে আমি জানি এখানে ডে কেয়ার নামে কেমোথেরাপির ব্যবস্থা আছে। যেখানে সকাল ৮টা থেকে ২ টা পর্যন্ত কেমো দেয়া হয়। সুলভ মুল্য এবং কিছু কিছু বিনামুল্যে পাওয়া যায় বলে এখানে দুরদুরান্ত থেকে ক্যান্সার রোগী আসেন। বস্তুত কেমোর ঔষধের দাম অনেক। কিন্তু দিনের বেলা শেষে রাতে এদের অবস্থান কোথায়? কয়জনের ঢাকায় আত্মীয় আছেন? কে দেবে এদের বাড়ী ভাড়া? প্রতিদিন প্রায় ১০০ থেকে ১২০ রোগীর এবং তার লোকের স্থান হয় হাসপাতালের নিচতলায় ফ্লোরে-সেটা যে কতটা অমানবিক রাতে ডিউটি করলেই তা আমার চোখে পড়ে। অথচ সহজেই এদের জন্য অস্থায়ী থাকার জায়গা করা সম্ভব। শুধুমাত্র ক্যান্সার রোগীদের জন্য, কাগজ দেখিয়ে এ ব্যবস্থা করা যেতে পারে। বিভিন্ন সময়ে বিদেশের বিভিন্ন অনুষ্ঠানের সব অর্থ দেখি ক্যান্সার রিসার্চে ব্যয় হতে-দেশে তো রিসার্চ নামে জুয়াচুরি, অন্তত এদের জন্য কিছু করা যায় না? আমি লজ্জিত লজ্জিত লজ্জিত। আমি এদের দুই তলা উপরেই ঘুমাই। সুদর্শন কক্ষে, নরম বিছানায়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×