somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারো উপর রাগ করে নিজের মোবাইল বন্ধ রাখলে ক্ষতি আল্টিমেটলি নিজের;)- একটি ব্যক্তিগত অভিজ্ঞতা

১৪ ই জুন, ২০০৮ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'ও'র উপরে আমি একটু রাগX( করেছি। ওর উপর রাগ প্রকাশ করতে চাইলে আমি সাধারণত যা করি, এবারও তা-ই করলাম। মোবাইল ফোনটা এই অপশনে সেট করলাম যাতে লিস্টেড কয়েকজন ছাড়া কেউ রিং করে আমাকে পাবে না। তারা পাবে- 'ইউজার বিজি'। আমার মোবাইলে কোন রিং হবে না। রিংটা আপনাআপনি কেটে যাবে। তবে মিসকলের লিস্ট-এ নম্বরটা থেকে যাবে। পরে আমি দেখতে পাব, কে কল করার চেষ্টা করেছিল। এই অপশনটা 'সনি এরিকসন'-এর সেট-এ আছে ( এটা মোবাইল সেট-এর বিজ্ঞাপন ভেবে নেবেন না), অন্য সেট-এ আছে কিনা জানা নেই।
তো, বরাবরের মতো বাবা-মা,রুমমেট,দুই ক্রাইম রিপোর্টার আর চীফ রিপোর্টারের নম্বরটা লিস্ট-এ রেখে ঐ অপশনটা চালু করলাম রাতে। রাতে 'ও' ট্রাই করলো কয়েকবার, আমি ওর নম্বর দেখি আর মনে মনে প্রতিশোধের আনন্দ ফুলকি দিয়ে ওঠে। ‌'সরি', 'মাপ চাই' জাতীয় মেসেজের পর্ব শেষ করে 'শয়তান, ফোন ধরতে না চাইলে বন্ধ করে রাখ' টাইপের মেসেজেও আমি বিচলিত হই না। ঐ অপশনে রেখেই রাতে ঘুমাই। পরদিনও একই অবস্থা। পরিচিত অন্য কারো নম্বর দেখতে পেলে তার নম্বরটাও সাময়িকভাবে লিস্ট-এ রেখে তাকে মিসকল দেই। অপরিচিত নম্বর হলে আর দেই না।
সকাল থেকে অপরিচিত আরেকটা নম্বর থেকে বার বার চেষ্টা করা হতে থাকে। তবে এইরকম 'অভিমান-পর্ব' সময়ে আমি অপরিচিত নম্বরে মিসকল ব্যাক করি না। যদি 'ও' হয় ফোনের অপরপ্রান্তে - আমার সাথে কথা বলার সুযোগ তো আমি 'ও'কে দেব না!
রাত এগারোটার দিকে ঐ অপরিচিত নম্বর থেকে মেসেজ আসে... 'মেসেজ পেলে ফোন কোরো। জরুরী। ম...' আঁৎকে উঠি। 'ম' চাচা! নতুন নম্বর নিয়েছেন বোধহয়। আমার কাছে আছে পুরনোটা। তিনি তো সাধারণত আমাকে ফোন করেন না। তার ফোন করা - তা-ও সারাদিন চেষ্টা করার মানে অবশ্যই জরুরী কিছু।
তক্ষুণি চাচাকে ফোন করি। 'কোথায় ছিলে সারাদিন?'
তাকে তো আর সত্য কথাটা বলতে পারি না। বলি, 'ফোনে একটু সমস্যা হয়েছে ।'
'কালকে আসতে পারবা একটু অফিসে?'
'জ্বি পারব। দুপুরে। ডিউটি শেষে।'
'আচ্ছা , আস।'
কি কারণে তা আর জিজ্ঞাসা করি না। অবশ্যই জরুরী কোন কারণে, না হলে উনি যেতে বলতেন না অফিসে।
.. দুপুরে ডিউটি শেষে যাই তার অফিসে। নতুন একটি পত্রিকার অফিস। আগেও একবার এসেছিলাম। তবে তার রুমে না। রিপোর্টিং সেকশনে, তাদের ক্রাইম রিপোর্টারের সাথে।
পারিবারিক কিছু আলাপচারিতার পর তিনি আসল কথায় এলেন, স্বাস্থ্যপাতার দায়িত্ব নিতে পারে, এরকম কাউকে খুঁজছেন তিনি। আমি দু-একজনের নাম বললাম। কিন্তু পত্রিকা যে টাকা দেবে তাতে তারা কাজ করবেন বলে মনে হয় না। চাচাও একমত হলেন। তবে ম্যানেজমেন্ট এজন্য ঐ টাকাই বরাদ্দ রেখেছে। তাই তিনিও পুরনো,অভিজ্ঞদের পাওয়ার আশা করছেন না। আগের দিন ডাঃ 'ক'- এর সাথেও কথা হয়েছে। তিনিও অত কমে কাজ করবেন না বলে জানিয়েছিলেন। ডাঃ 'ক' অন্য একটি নামকরা পত্রিকার সাথে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে।
আমি উৎফুল্ল হয়ে উঠি। এবার চাচা আসছেন আসল কথায়। আমার একটা সাধ পূরণ হতে যাচ্ছে। মেডিক্যাল রিপোর্টার হিসেবে জনকন্ঠে আমি এর চেয়ে বেশীই পাচ্ছি। কিন্তু মেডিক্যালে থাকার সময় তো প্রায় শেষ হয়ে আসছে। ইন্টার্ণীর মাঝামাঝি সময়। কোন পত্রিকার স্বাস্থ্য পাতার দায়িত্ব নেয়ার আশা রিপোর্টিং-এর শুরু থেকেই। পত্রিকার সাথেও থাকা হবে, আবার রিপোর্টিং-এর রেগুলার ঝামেলাটাও পোহাতে হবে না।
চাচা বললেন, 'এই জন্যই তোমাকে কাল সারাদিন ফোন করেছিলাম। যে আগে স্বাস্থ্য পাতা টেম্পরারী বেসিসে দেখতো, সে হঠাৎ করে চলে গেছে। তিনদিনের মধ্যে পরের সপ্তাহের পাতাটা বের করতে হবে।'
আমি বলতে চাইলাম, কোন ব্যাপার না, তিনদিনের মধ্যে আমি বের করতে পারব। কিন্তু তার আগেই তার পরের কথাটা আমার সকল আশার প্রদীপ নিভিয়ে দিল - ' ডাঃ 'ক' আজকে সকালে ফোন করে বলেছেন, ঐ বেতনেই তিনি করবেন। আজকে বিকেলে তার আসার কথা। যদি না করেন, বা না আসেন.. তাহলে আমি তোমাকে জানাবো। তাহলে দুদিনের মধ্যে কিন্তু পেস্টিং-এ দিতে হবে।'
সে-ই সুযোগ আর আসেনি। ডাঃ 'ক' শেষ পর্যন্ত স্বাস্থ্য পাতা দেখছেন ঐ পত্রিকার। এখনও। আজও মনে হয়, আহা! হয়তো- ফোনটা খোলা থাকলে আমি ঐ দিনই চাচার সাথে দেখা করতে পারতাম ! পরদিন সকালে ডাঃ 'ক' -এর ঐ ফোন আসার আগেই আমার কাজ করার ব্যাপারটা চূড়ান্ত হয়ে যেত! শুধু একটা দিন ফোনটা ঐ অপশনে রাখার খেসারত। ....
....রিপোর্টিং ছেড়েছি অনেকদিন। কোন পত্রিকার স্বাস্থ্যপাতার দায়িত্ব আর নেয়া হয়নি। মাঝে নাম-ডাকহীন আরেক পত্রিকার স্বাস্থ্য পাতায় পুরো দায়িত্ব পাওয়ার আশ্বাসে কিছুদিন কাজ করি। তবে চার মাস পরই সে আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় ছেড়ে দিয়ে আসি- সে আরেক কাহিনী।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০০৮ রাত ৮:১৪
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×