somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুশোচনা - 'মৌচাকে ঢিল' ঈদ সংখ্যায় প্রকাশিত গল্প

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসপাতালের করিডোরে বসে কেটেছে সারারাত। সঙ্গে ছোট ভাই। চরম উৎকন্ঠায় কেটেছে আশিকের প্রতিটা মুহূর্ত। কাল বিকেলে হঠাৎ করেই নীপার পেইন শুরু হয়। যদিও ডেট আরও দু সপ্তাহ পর। তীব্র ব্যথায় কাতর নীপাকে তখুনি ঢাকা মেডিক্যালে এনে ভর্তি করে আশিক। ইমারজেন্সী গেটের ফর্মালিটিজ সেরে প্রসূতি বিভাগের ১৭ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাকে।
লেবার পেইন নিশ্চিত হওয়ার পর নীপাকে নরমাল ডেলিভারী করানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে ব্যর্থ হয়ে রাত দুটোর দিকে ডাক্তাররা জানান, সিজারিয়ানই করানো লাগবে। অবস্ট্রাকটেড বেবী।
ওয়ার্ডের সামনের করিডোরে পত্রিকা বিছিয়ে ভাইকে নিয়ে বসে ছিল আশিক। ভোরের দিকে চোখে একটু তন্দ্রা মতো এসেছিল। এক ইন্টার্ণী ডাক্তারের ডাকে তন্দ্রা ছুটলো- ‘ভাইয়া, আপনাকে অ্যাসিসটেন্ট রেজিষ্ট্রার আপা একটু ডাকছেন।’
কেন? বুকটা ধ্বক করে উঠলো আশিকের- ‘খারাপ কিছু?’
‘আমি ওটিতে ছিলাম না ভাইয়া, আমাকে শুধু ডাকতে পাঠিয়েছে।’
ওটির সামনে গ্লাভস পড়া অবস্থায়ই দাঁড়িয়ে অ্যাসিসটেন্ট রেজিষ্ট্রার সালমা। বললেন- ‘কনগ্রাচুলেশনস আশিক, ছেলে হয়েছে।’ শুধু এটুকু বলার জন্য যে সালমা আপা ডাকেন নি তা আশিক বুঝতে পারছে। তাই এ খবরেও অতটা উচ্ছ্বসিত সে হতে পারলো না। ‘নীপা?’
একটু থেমে ডাঃ সালমা বললেন- ‘একটু ব্লিডিং বেশী হয়েছে। ইমিডিয়েটলি এক ব্যাগ ব্লাড দিতে হবে। দু ব্যাগ লাগতে পারে। রেডি রাখো। এখনও শক স্টেজে যায়নি। কিন্তু দেরী হলে... বোঝোই তো। এখনি ভয় পেও না, বাট ইটস আর্জেন্ট।’ সালমা খুব স্বাভাবিক ভঙ্গিতে বলার চেষ্টা করলেও কন্ঠের উদ্বেগটুকু কান এড়ালো না আশিকের।
‘কতটুকু খারাপ?’
‘বললাম তো, এখনি ভয় পাওয়ার দরকার নাই। দ্রুত ব্লাড দিতে পারলে আশা করি সমস্যা হবে না। নিজেদের মধ্যে না থাকলে সন্ধানীতে দেখ। না হলে রেডক্রিসেন্ট, কোয়ান্টাম আছে। প্রফেশনাল ডোনারদের কাছ থেকে না কিনলেই ভাল হয়। সমস্যা হচ্ছে তোমার ওয়াইফের গ্র“পটা একটু রেয়ার।’
‘একটু’ না, আশিক জানে, নীপার ব্লাড গ্র“প বেশ রেয়ার- ‘এবি’ নেগেটিভ।
নীপার বাসায় ফোন করে জানিয়ে দিল আশিক। নীপার বাবা-মা-ভাই-বোন কেউই এবি নেগেটিভ না। আত্মীয়দের মধ্যে খোঁজ নিতে বলে সে ফোন করলো তার কয়েক পরিচিত আত্মীয়কে। কাউকে পাওয়া গেল না একই গ্র“পের।
হাসপাতালের করিডোরে পরিচিত এক ফোর্থ ক্লাস কর্মচারীকে দেখতে পেয়ে তাকেও ধরলো। এদের কাছে প্রফেশনাল ডোনারদের খোঁজ থাকে। আশিক জানে, প্রফেশনাল ডোনারদের রক্ত খুবই বিপদজনক। বেশীরভাগই ড্রাগ-অ্যাডিক্ট, ওরা নিজেরাই ভোগে কত কত রোগে। ওদের রক্তে অনেক রোগের জীবাণু। কিন্তু যদি শেষ পর্যন্ত না পাওয়া যায়, তাহলে কি করবে সে? বাধ্য হয়ে ওটাই তো দিতে হবে। কর্মচারীটির কাছে ফোন নম্বর দিয়ে রাখলো। কোথাও খোঁজ পেলে তাকে যেন জানায়।
তাদের ব্যাচে যারা সন্ধানী করতো তাদের কারো ফোন নম্বরই এই মুহূর্তে তার কাছে নেই। ওদের সাথে আশিকের তেমন খাতির ছিল না। সত্যি বলতে, আশিক সন্ধানীর ছেলেমেয়েদের এড়িয়েই চলতো। কারণ, ওরা সবার কাছ থেকে রক্ত নেয়ার জন্য যেন মুখিয়ে থাকে। আশিকের নিজের রক্তের গ্র“পও রেয়ার- ‘ও নেগেটিভ’। মেডিক্যালে ঢোকার আগে একবার অসুখে পড়ে রক্ত পরীক্ষা করার সময় গ্র“পটাও করে রাখা হয়েছিল। ফার্স্ট ইয়ারে কোন কুক্ষণে যে এক সহপাঠীকে তার ব্লাড গ্র“পটা কথা প্রসংগে জানিয়েছিল- এই নিয়ে তার নিজেকে মাঝে মাঝে চড় মারতে ইচ্ছে হতো। কারণ, কিছুদিনের মধ্যে কলেজে ছড়িয়ে গেল তার রেয়ার রক্তের গ্র“পের কথা। ‘ও নেগেটিভ’ ব্লাড লাগলেই তার কাছে আসতো সন্ধানীর ছেলেমেয়েরা। কখনোই ব্লাড দেয়নি আশিক। আরে বাবা, অন্য কারো কাছে খোঁজ, আমাকেই দিতে হবে কেন? এক সময় তো খুব রূঢ় ব্যবহার করেছিল মামুনের সাথে। এরপর আর ওর ব্যাচের কেউ ব্লাডের জন্য তাকে যন্ত্রণা করেনি।
কিন্তু এখন যে মামুনকেই তার সবচেয়ে বেশী দরকার হয়ে পড়েছে। জুনিয়রদের মধ্যে কারা সন্ধানী করে তা-ও তো সে জানে না। কার কাছে খোঁজ নিতে হবে - এটুকু তো মামুন নিশ্চয়ই বলবে। সহপাঠী লিখনের কাছ থেকে নম্বর নিয়ে মামুনকে ফোন দিল আশিক। পুরনো তিক্ততার কোন জের মামুনের গলায় পাওয়া গেল না। আন্তরিকভাবেই সে সমস্যাটা শুনলো এবং জুনিয়র একজনের ফোন নম্বর দিয়ে ওর রেফারেন্সে কথা বলতে বললো। এর মধ্যে মামুনও খোঁজ নেবে পরিচিত কেউ আছে কিনা রক্ত দেয়ার মতো। রেডক্রিসেন্ট, কোয়ান্টামের ফোন নম্বরও নিল ওর কাছ থেকে। শুনলো, ঢাকা ইউনিভার্সিটিতে ‘বাঁধন’ নামে একটা সংগঠন আছে, যাদের কাছে ইউনিভার্সিটির ভলান্টারী ডোনারদের তালিকা থাকে, টিএসসিতে ওদের অফিস। মামুনই পরামর্শ দিল, টিভি বা রেডিওতে বিজ্ঞাপন দিলে ভাল হয়, যেহেতু ‘এবি নেগেটিভ’ পাওয়ার সম্ভাবনা আসলেও খুব কম।
নীপার মা ফোন করে জানালেন, ওর এক খালাতো বোন এবি নেগেটিভ। কিন্তু ও মাত্র এক মাস আগে রক্ত দিয়েছে। চার মাসের আগে তো দেয়া যাবে না।
ইউনিভার্সিটি পড়–য়া ছোট ভাই পাপ্পুকে ‘বাঁধনে’ খোঁজ নিতে পাঠালো আশিক। মামুনের কাছ থেকে পাওয়া সন্ধানীর জুনিয়রকে ফোন করলো। সেখানেও কোন আশার খবর শুনলো না। কলেজের বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে মাত্র একজনই এবি নেগেটিভ, সে-ও এক সপ্তাহ আগে ব্লাড দিয়েছে। সন্ধানীর সংগ্রহে এই মুহূর্তে এবি নেগেটিভ নেই।
টিভিতে বিজ্ঞাপন দেয়াই স্থির করলো আশিক। চ্যানেল আইয়ের পরিচিত একজনকে ফোন করে ব্যবস্থা করতে বললো।
কিছুক্ষণ পর চতুর্থ শ্রেণীর কর্মচারীটি ফোন করে জানালো, একজন ডোনার আছে, ঢাকার বাইরে, খবর দিয়ে আনাতে বিকেল বা রাত হয়ে যাবে। রেডক্রিসেন্ট আর কোয়ান্টামে ফোন করেও কোন লাভ হলো না।
দুশ্চিন্তায় ততক্ষণে পাগল হবার অবস্থা আশিকের। এক ব্যাগ ব্লাড যোগাড় করাটা যে এত কঠিন হয়ে যাবে- তা সে ভাবতেই পারেনি। নীপা কি তবে... .. ঊহু- ও ধরণের খারাপ কোন চিন্তা মাথায়ই আনতে চায় না আশিক।
পাপ্পু ফোন করে জানালো, দুজন ইউনিভার্সিটি ছাত্রের নাম পাওয়া গেছে, কিন্তু ওদের একজন এখন লক্ষীপুরে। আর একজনের মোবাইল নেই, হলে বা ক্লাসে তাকে পাওয়া যায়নি- এই মুহূর্তে সে যে কোথায় আছে তা জানা যাচ্ছে না।
নীপার বাবা-মাও চলে এসেছেন ইতোমধ্যে। তারা ফোনে চেষ্টা করে যাচ্ছেন। নীপার আরেক আত্মীয়ের খোঁজ পাওয়া গেছে। চট্টগ্রাম থাকেন। তিনি এখনি রওয়ানা দিচ্ছেন। কিন্তু তা-ও তো ৫-৬ ঘন্টা লেগে যাবে আসতে।
এর মধ্যে দুবার আশিককে ডেকে পাঠিয়েছে সালমা। নীপাকে পোস্ট-অপারেটিভ-এ দেখেও এসেছে আশিক। অচেতন প্রায়। দু হাতে দুটো স্যালাইন চালু করা আছে। অক্সিজেনটা মাথার কাছেই রাখা। সালমা তাগাদা দিয়েছে- ‘আশিক, সময় চলে যাচ্ছে।’
কিন্তু কি করবে আশিক এখন? চোখের সামনে মরে যেতে দেখবে তার ভালবাসাকে? শুধু এক ব্যাগ রক্তের জন্য? এই ভাবনাটাই তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। নীলা ছাড়া জীবনের একটা দিনও কল্পনা করতে পারে না সে। আর ওকে ছাড়া বাকী জীবন? হাসপাতালের করিডোরের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে আশিক। অসহায়, বিধ্বস্ত। হতাশায় দু’চোখ বুজে আসে তার।
‘আশিক’- আচমকা এই কন্ঠে চমকে ওঠে আশিক। নিজের কানে কি ভুল শুনলো? এতদিন পরে এই কন্ঠ।
‘আশিক’- দ্বিতীয় ডাকে ধীরে ধীরে চোখ মেলল সে। না, ভুল শোনেনি সে। তানিয়া! ও এখানে কি করছে ? আর তানিয়া তার সাথে কথা বলছে- এটাই তো অবিশ্বাস্য। তানিয়া তার সাথে আর কখনো কথা বলবে এটাই তো সে ভাবেনি।
‘আমার ব্লাড গ্র“প এবি নেগেটিভ। তোমার বউয়ের জন্য আমি ব্লাড দিতে এসেছি। মামুন আমাকে জানিয়েছে।’
অবাক বিস্ময় নিয়ে তানিয়ার দিকে চেয়ে রইল আশিক। সে-ই তানিয়াই শেষ পর্যন্ত....
আশিকের মনে পড়ে গেল ফোর্থ ইয়ারের কথা। শুধু তানিয়াই নয়, ‘সন্ধানী’ করে, এমন যে কোন সহপাঠীকেই সে তখন একরকম এড়িয়ে চলে। এক বিকেলে ওদের আরেক সহপাঠী ফয়সাল আশিকের রুমে এসে তাকে ঘুম থেকে জাগায়। জানায়, তানিয়ার মা অ্যাকসিডেন্ট করেছে। ঢাকা মেডিক্যালে ভর্তি আছে। এক্ষুণি এক ব্যাগ রক্ত দরকার। তার রক্তের গ্র“প ‘ও নেগেটিভ’। এমনিতেই ঘুম ভাঙানোয় আশিকের মেজাজ খারাপ। তার উপর, ব্লাড। ফয়সালের উপর খুব খাপ্পা হয়ে সে দু’কথা শুনিয়ে দেয়। সাফ জানিয়ে দেয়, সে রক্ত-টক্ত কখনো দেয়নি, দেবেও না। ফয়সাল অনেক অনুরোধ করেও ব্যর্থ হয়ে চলে যায়। ঐ দিন রাতে খবর আসে, তানিয়ার মা মারা গেছেন। এক সহপাঠীর মা মারা গেছেন শুনে তারও প্রথমে কিছুটা খারাপ লেগেছিল। কিন্তু এ নিয়ে কখনোই অপরাধবোধ হয় নি তার।
কিন্তু আজ হচ্ছে। তানিয়াকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচন্ড অনুতাপে পুড়ছে সে। মনে হচ্ছে, সেদিন তার এক ব্যাগ রক্ত হয়তো আজ বাঁচিয়ে রাখতে পারতো তানিয়ার মাকে। তানিয়ার মায়ের মৃত্যুর জন্য সে-ও কি দায়ী নয়?
তানিয়া বলে, ‘আমি সন্ধানীতে যাচ্ছি। ওখানে ব্লাড ড্র করে স্ক্রিনিং করিয়ে রাখবো। তুমি রিকুইজিশন ফর্ম নিয়ে একটু পরে আসো।’
তানিয়ার কথার পিঠে কোন কথা বলতে পারে না আশিক। শ্রদ্ধায়, কৃতজ্ঞতায় ছেয়ে যায় মন। মুখে কোন ভাষা ফোটে না, হৃদয়ের সমস্ত অনুভব চোখের জল হয়ে বের হয়ে আসে। কিন্তু তানিয়া সে অশ্র“ দেখতে পায় না। ততক্ষণে সে ঘুরে দ্রুত হাঁটা শুরু করেছে সন্ধানীর দিকে।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×