somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিভা কী জিনিস?

১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইস্তানবুলের রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষটি ইস্তানবুলকে আবিষ্কার করে ফেললেন। লিখে ফেললেন 'ইস্তানবুল', লিখলেন 'মাই নেম ইজ রেড'। উপন্যাস লিখার জন্য সাহিত্যে নোবেল বিজয়ী এই লোকটির নাম ওরহাম পামুক।
উনত্রিশ বছর বয়স্ক একজন সাধারণ মানুষ হারুকি মুরাকামি বাস্কেটবল খেলা দেখছেন। বাস্কেটবল খেলা দেখতে দেখতে তার মনে হল, তার উপন্যাস লিখা উচিত। ইনিই সেই ব্যক্তি যে কিনা জাপানী সাহিত্যে নতুন একটা ট্রেন্ড এনে দিয়েছেন। লিখেছেন বেস্টসেলার বই। এটাই বোধয় প্রতিভা।
লোকটিকে কেন যেন আমি গেবু দা নামে ডাকি। নাম তার গেব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তিনি ফান্সজ কাফকার গল্প পড়ছিলেন। পড়তে পড়তে তার মনে প্রশ্ন জাগল, মানুষ এতো সুন্দর গল্প কীভাবে লিখে?
ব্যস তিনিও লিখতে বসে গেলেন। শুধু লিখেনইনি, লিখেছেন 'দ্য হানড্রেড ইয়ার্স অফ সলিটিউড' অথবা 'নিষঙ্গতার একশো বছর'। ১৯৮২ সালে যার জন্য নোবেল পেলেন গেব্রিয়েল গার্সিয়া মার্কেজ।
আসলে প্রতিভা কী জিনিস? এটা খায় না মাথায় দেয়?
নাম নিচ্ছি আলবার্ট আইনস্টাইন। পেটেন্ট অফিসের একজন কেরানী ছিলেন। যিনি কিনা সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি'র জন্য অবেদন করে প্রত্যাখ্যাত হন। তিনি হঠাৎ একদিন কী নিয়ে কথা বললেন যে, তাবৎ বিজ্ঞান সমাজের লোকেরা কেউই তার কথা বুঝেন না! তিনি দিলেন দ্য থিউরি অব রিলেটিভিটি তত্ত্ব। তিনি বললেন মহাকর্ষীয় তরঙ্গের কথা, যা তিনি বলার একশো বছর পরে আমরা এর সন্ধান পেয়েছি! বারবার প্রমাণিত হয়েছে, মহাবিশ্ব সম্পর্কে এই মানুষটির চাইতে বেশী অন্য কেউ জানতো না।
প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু প্রতিভা থাকে; কেউ তার সন্ধান পায়, কেউ পায় না। প্রকৃতপক্ষে প্রত্যেকটি মানুষই এক একটি অনন্য সৃষ্টি। তবে এক্ষেত্রে অবশ্যই প্রতিভার পাশাপাশি কঠোর পরিশ্রমের প্রয়োজন। এই পরিশ্রম প্রতিভাকে ছাড়িয়ে যায়। কেননা পৃথিবী জয় করার প্রতিভা নিয়ে আপনি ঘুমিয়ে থাকলে তো কোন কাজ হবে না। এরিস্টটলের কথায়ই কথা মেলানো যাক- "সফলতার ২ ভাগ প্রতিভা, আর বাকী ৯৮ ভাগই কঠোর পরিশ্রম।"
সে যাই হোক ব্যর্থতা কোন বিষয়ই নয়, কেননা সফলতার নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। প্রত্যেকটি মানুষেরই উদ্যম আছে, আছে বিশ্বকে দেখানোর শক্তি।
শেষ করছি আইনস্টাইনের উক্তি দিয়ে-
"Everybody is a genius. But if you judge a fish by its ability to climb a tree, it will live it's whole life believing that it is stupid."
মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন। :)
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×