
কল্যাণেষু,
হঠাৎ করে লিখবার অবসরে তোমাকে মনে পড়ল। নতুন করে সাজবে বলে আজ প্রকৃতির রুক্ষতা প্রায় শেষের দিকে। নগ্ন শহর থেকে বহুদূরে তার পথ গিয়াছে থেমে, তবু পথে তোমার ঠোঁটের উষ্ণ স্তব্ধতা আজো টের পাই।
যার সামনে চলবার ক্লান্তি নাই, পেছনে তাকাবার করুণা নাই তাকে রোধ করবার সাধ্য কার আছে বলো?
কল্যাণেষু, অনেকদিন চলে গেছে তোমাকে দেখি নাই। জোছনার আলোয় তবু তোমার মুখ ধীরে ধীরে মুছে যাচ্ছে, স্বপ্নেও বিশেষ আনাগোনা নাই।
প্রকৃতির এই এক নিয়ম, কোথায় যেন ঠিক শরীর আর মন একসাথে জুড়ে দেয়া হয়েছে। যেন দূরত্বে দুইয়েরই ক্ষয় আছে।
তবু অবসরে ঢের সময় পার হয়েছে, ক্ষত রোধ করবার জন্য যা হয়তো যথেষ্ট। তবু ক্ষতে যে অমীমাংসিত দাগ, তাকে মুছে ফেলবার শক্তি নেই শরীরের। হয়তো সমস্ত জীবন বয়ে নিয়ে যেতে হবে। এ ক'টা দিনে প্রাণশক্তির ক্ষয় হয়েছে, ক্ষয় হয়েছে তোমার নগ্ন হাত ধরবার শক্তি। যে যাইহোক, কালোত্তীর্ণ কালে কারই বা অধিকার থাকে, কারই বা থাকে জয় করবার শক্তি?
তবু দিনের শেষে স্মৃতিরোমন্থন করি,তবু আসবার দরকার নেই জেনে আমারনি কেউ আসে...
ভালো থেকো।
--ডাকবাক্স
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



