somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্র, উন্নয়ন এবং মানুষের স্বাধীনতা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেছিলেন, '' স্বৈরাচারের উন্নয়নের চেয়ে দারিদ্র্যের গণতন্ত্র শ্রেয়''
একজন সংবেদনশীল মানুষ হিসেবে রাষ্ট্র এবং এর প্রকৃতি, গণতন্ত্র এবং এর প্রয়োগ আমার সামনে স্পষ্ট ভেসে উঠে। আমি উৎকণ্ঠিত হই, আমার দুঃখবোধ জাগে। সমষ্টিগত না হলেও তো আমি ব্যক্তি অধিকার নিয়ে চিন্তিত। কেননা ব্যক্তি অধিকার বা মৌলিক নিজস্বতাবোধ সচেতনতা, যেকোন একটি সাধারণ প্রাইমেট জাতীয় প্রাণীর মধ্যেই বিদ্যমান। একটি বানর অথবা কুকুর তার খাবার, চলাফেরা নিয়ে সচেতন।
আমিও সচেতন। তাই আমি আমার ব্যক্তি অধিকারকে খর্ব হতে দিতে চাইবো না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, থাকতে হবে আমার ভোটাধিকার, খাদ্যের অধিকার, শিক্ষা পাবার অধিকার। আর মানুষ যেহেতু উন্নত মস্তিষ্কের প্রাণী, তাই মানুষ তার অস্তিত্ব রক্ষা এবং সার্বিক উন্নতির জন্য দলবদ্ধ হয়। তখন মানুষের আরও একটি অধিকার জন্মে। যা মানুষের সামষ্টিক অধিকার। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তির চাওয়াগুলো মিলে একটি সামষ্টিক চাওয়া গড়ে উঠে। মানুষেরা এগিয়ে যেতে থাকে সামনের দিকে। আমাদের এই উন্নত, আধুনিক সভ্যতা সামষ্টিকতারই ফসল। কিন্তু এই সভ্যতা এমনি এমনি গড়ে উঠেনি। এই সভ্যতা বহু উত্থান পতনের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে। সামগ্রিক উন্নয়ের জন্য সমাজের প্রত্যেকটি মানুষের অংশগ্রহণ প্রয়োজন। শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীর শাসন, উন্নয়ন পুরো সমাজকে নির্দেশ করে না। তাই এর জন্য একটি সুস্থ সমাজ গঠন প্রয়োজন। সকলের অংশগ্রহণে সকলের মতামতেরও প্রয়োজন রয়েছে। আমার প্রত্যাশা থাকবে, আমাদের ভোট যেন আমরাই দেই, অন্য কেউ যাতে আমাদের অধিকার খর্ব না করে। আর উন্নয়ন সামগ্রিক হওয়া প্রয়োজন, শুধু নির্দিষ্ট গোষ্ঠীর উন্নয়নে সামগ্রিকতার প্রচার একটি অসুস্থ ব্যাবস্থাকে নির্দেশ করে। উন্নয়ন অথবা লোটপাট, যেকোন একটিকে বেছে নিতে হবে। সবার আগে মানুষের অধিকার রক্ষা করতে হবে।
এই মূহুর্তে আমাদের সময় বিদ্রোহ করছে, অবরুদ্ধ সময়; যখন ঢাকা শহরের দেয়ালে দেয়ালে ছবি আঁকার দায়ে একজন শিল্পী নিজের জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন। তার অপরাধ তিনি সুবোধকে আঁকড়ে ধরেছিলেন। একজন শিল্পী কঠিন কঠোর জেলের সেলের ভেতরে রক্তাক্ত অবস্থায় বন্দী হয়ে পড়ে আছেন। হত্যা এবং গুমের শিকার হয়েছেন হাজার হাজার বিরোধী মতের মানুষ।
বলতে পারো, কতোটা অবরুদ্ধ সময়? মহাশশ্মানের অন্তিম ঘন্টা বাজবে আর কতোটা সময় পরে? কেননা সবার আগে মানুষকে ঠিক মানুষ হয়ে প্রকাশ হতে হবে, নইলে সমস্ত উন্নয়ন ম্লান হয়ে পড়বে।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×