ল ফর হিউম্যানিটি' শিরোনামে এক সেমিনারের আয়োজন করেছিল গত কাল প্রেসক্লাবে সেন্টার ফর ল স্টাডি এন্ড সাপোর্ট নামে আইন জীবি দের এক সংগঠন। তাদের মূল প্রবন্ধ ছিল' মুক্তবাজার অর্থনীতি মুক্তির পথ নয়'। অনুষ্ঠানে আলোচকদের মধ্যে অনেকেই ছিলেন। অবসর প্রাপ্ত জাজ গোলাম রাব্বানী, মুজাহিদুল ইসলাম সেলিম, ড. সাদিকা হালিম, কমরেড খালেক্কুজ্জামান. সলিমুল্লাহ খান, আবুল বারাকাত, আনু মহম্মদ সহ আরো অনেকেই। উদ্যেগটা আমার কাছে ভালই মনে হয়েছে। সবারই এক কথা যে পুজিঁবাদ মানব জাতির শত্রু ফলে একমাত্র সমাজ তন্ত্রই মানব জাতির মুক্তির পথ। ড. সাদিকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান পড়ান। দারুণ স্মার্ট। তিনি আদিবাসী মেয়েদের অধিকার নিয়েও কাজ করেন। তিনি স্বভাবতই পুঁজিবাদ যে নারীদের গণবেশ্যা হবার প্রেরণা দেয় এবং পথ তৈরী করে দেয় তা নিয়ে চ মৎকার বললেন। তবে সবচাইতে বুদ্ধিদীপ্ত আলোচনা করলেন সলিমুল্লাহ খান। তিনি কার্ল মার্কসের দোহাই দিয়ে বললেন যে পুঁজির বিকাশের ভেতরেই কিন্তু লুকিয়ে থাকে পুঁজির শত্রু। তিনি আরো বললেন পুঁিজর শক্তি সম্পর্কে যেমন বরিশালের গ্রামের একটা মেয়েকে পুজিঁ সুযোগ করে দেয় ঢাকায় এসে জীবন সংগ্রামে অংশ গ্রহণ করার। তিনি বলেন পুজিঁর শক্তি ইভেন আমাদের এই সেমিনার কক্ষেও বিরাজমান। পুজিঁশুধু পণ্য নির্ভর নয় , ভাষা নির্ভর ও। যেমন এই অনুষ্টানের নাম ল ফর হিউম্যানিটি হল কেন। অথবা এই সংগঠনের নাম সেন্টার ফর ল স্টাডি এন্ড সাপোর্ট হল কেন। আমরা এখানে পুজিঁবাদের ভাষায় পুজিঁবাদের প্রতিবাদ করছি। সবার আগে দরকার নিজেদের শোধরানো। তার বক্তব্য আমার ভাল লাগলো।
'পুঁজিবাদ শুধু পণ্য নির্ভর নয়, ভাষা নির্ভর ও'-সলিমুল্লাহ খান
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।