রাসেলের ' হিস্ট্রি অব ওয়েষ্টার্ন ফিলসফি' পড়ার পর সেন্ট অগাস্তিনের প্রতি দারুণ আগ্রহ জন্মে । যে মধ্যযুগের অধ্যাপকদের মধ্যে সবচাইতে আলোকিত এই অগাস্তিন। ইশ্বর ও সময় কি! এই প্রশ্নের জবাবে যিনি বলতেন।' যদি আমাকে জিজ্ঞেস করেন তো জানিন া। আর যদি না জিগান তাহলে জানি।' তার বইটা হাতে পাওয়ার পর শারীরিক সুখ অনুভব করি। রুশোর কনফেশনটা আগেই পড়া ছিল। অগাস্তিনের টা পড়ে মনে হল। এই বইটি রুশো পড়েছিলেন। এবং খুব মনোযোগ দিয়ে। তবে দুইটার বিবর্তনটাও লক্ষ্যনীয়। সেন্ট অগাস্তিনের কনফেশন ইশ্বরের কাছে আর রুশোর কনফেশনটা নিজের কাছে। আমি ভাব বাদ থেকে বস্তুবাদের পরিবর্তনটা বুঝাচ্ছি। অগাস্তিনের ভাষাটা প্রার্থনার মত। তবে খুব বেশি প্রভূ ভক্তিটা পীড়াদায়ক। তবে তার বলার ভঙ্গিটা সৎ, এত বিণীত যে পাঠক সেটা নিজের ভেতর গ্রহন করতে দ্্বিধা করেন ন া। তিনি অকপটে নারীর প্রতি তার তার দুর্দমনীয় লালসার কথা যেমন ব্যক্ত করেছেন, তেমনি সেটা ত্যাগের কথাও। সিসেরো, ফসটাস এবং ম্যনীকিয় দের সাথে তিনি যে তাত্তিক ডিসকোর্স করেন সেটা অসাধারণ। একমাত্র প্লাতোন, এরিষ্টতল ছাড়া অন্যান্য সব দার্শনিককে তিনি ব্যঙ্গ করেছেন। তার মনে হয়েছেন ইশ্বরবীহিন দর্শণ শুধো অধপতিত সাহিত্য ছাড়া কিছু ন য়। তবে তিনি ইশ্বর সম্পর্কে বা ইশ্বর বিশ্বাসের নতুন কোনো যুক্তি উত্থাপন করেন নাই। সেই বিশ্বাস ছাড়া। তবু বইটা পড়লে একটা ঘোর তৈরী হয়। তার বহুখন্ডে আরেক টা বই আছে' দ্যা সিটি অব গড' বইটা পড়ার জন্য খুঁজি।
সেন্ট অগাস্তিনের 'দি কনফেশনস'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:০৯
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইলিয়াস কাঞ্চন

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"
শিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন
সী পার্ল এবং চারপাশ

খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন
ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।