ইশ্বর! প্রায় পনের দিন সামহোয়ারের বাইরে মানে নেটের বাইরে। পরিবারের সদস্যদের এত ফিল করি নাই। সামহোয়ার বান্ধবদের যত ফিল করছি। মনে একটাই জিগির ছিল কবে, কবে, কবে....। তা আশা করি পরমের নামে সবাই ভাল আছেন। বহুত দোয়া করছি ভাই। তবে একটা জিনিস ভালই হইছে , অনেক নদ-নদীর সাথে আলাপ হল। পদ্মা, মেঘনা, ধনাগোদা, মনাগোদা, ধনুকতীর। যাইহোক নদীর গল্প অন্যদিন। কোথাও যেতে গেলে বইখোর মানুষেরা একটা প্রবেলমে পড়ে সেটা হচ্ছে তাদের কাপড়ের বোস্কার চাইতে বইয়ের বোস্কাটা ভারী হয়ে যায়। পনের দিনের অফিস ট্যুরে ঢাকার বাইরে যাচ্ছি। মনে মনে যুদ্ধ শুরু হল কি কি বই নিয়ে যাব। এসব ভাবতে ভাবতে নীলক্ষেতের স্তুপ হয়ে থাকা "একদাম দশটাকা'য় কাভার ফাবার ছেড়া ট একটা বহি আমার নজর কাড়ে। বইটা বহুবার দেখছি নানান জায়গায়। কিন্তু কেন জানি পড়া হয় নাই এত দিন। এটা বার করেছিলাম একসময়ের রাদুগা প্রকাশনী মস্কো। ভেরা পানোভার 'পিতা ও পুত্র' । আমি জানি আপনারা অনেকেই পড়েছেন বইটা। শিশু মনস্তত্বের ওপর এত সুন্দর বই সাহিত্যের ইতিহাসে আর লেখা হয়েছে কিনা আমার জানা নাই। এই বইটি পড়তে পড়তে নিশ্চিত আপনি আপনার হারানো শৈশবকে খুজে পাবেন। সেই পুকুর পাড়, গাছের ডাল ভেঙ্গে পড়ে যাওয়া, কাদতে গিয়ে হেসে ফেলা, নিজেকে সবসময় অসহায় ও নিযর্াতিত ভাবা। তারপর দুষ্টুবেলার সাথীদের লগে বসে রাজ্যের যত বাদরামির পরিকল্পনা কষা ইত্যাদি জীবন্ত হয়ে উঠে। সেরিওজার বাবা নাই, মা আছে। বাবা সেই যে যুদ্ধে গিয়েছিল আর ফিরে আসে নাই। বছর ঘুরে মা আবার বিয়ে করে। সেরেওজা পায় নতুন পিতা। পিতা পেয়ে সে খুশীই হয় মনে মনে। কিন্তু রাতে মায়ের সাথে বিছানায় শুয়ে যখন সে সকালে নিজেকে আবিস্কার করে খালার ঘরে, তখন সে তাজ্জব বনে যায়।'সে এখানে এল কি করে? তাড়াতাড়ি উঠে দেখে কারবার খানা কি? দেখে কি তার আর মার ঘরটা ভারী বরফ পড়লে যেভাবে সব জানলা টানলা বন্ধ করে তারা ঘুমাত সে অবস্থা। এর পর নতুন বাবার সাথে তৈরী হয় তার দ্্বন্ধমধুর সম্পর্ক। ধীরে ধীরে সে সম্পর্কগুলো বুঝতে শেখে। নতুন বাবার পিতৃহৃদয় সহসা জয় করে নেয় সেরেওজাকে। এরপর আছে দুষ্টু ছেলের দল ভাস্কা, জেঙ্কা,লিদা। যে কজন রুশ কথাসাহিত্যিক গদ্য সাহিত্যকে একেবারে মানবজীবনের প্রতিচ্ছবি করে তুলেছিলেন তাদের মধ্যে এ বইয়ের লেখক ভেরা পানোভা অন্যতম। তার আর একটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে' দি ট্রেইন'।
যদি কেউ শৈশব ফিরে পেতে চান । তাহলে....
সাদা নীল জার্সি

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন
বাইরে এসো
এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
স্পর্শে_ _ _ _ _
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন
বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।