somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নব্যকাবুলিওয়ালা গ্রামীন ব্যাংক ও ড: ইউনুস সর্ম্পকে ড: হুমায়ুন আজাদ

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবচেয়ে প্রধান এনজিও এবং সবচেযে যা হাস্যকর সেটি হচ্ছে প্রামীণ ব্যাংক। ...... ব্যাংক এমন কিছু মহা গৌরবের হতে পারে না। যদি আমরা গ্রামীণ ব্যাংকের প্রধানকে দিনরাত পুরস্কার দিতে থাকি তাহলে অগ্রণী ব্যাংকের প্রধানকে, সোনালী ব্যাংকের প্রধানকে, কৃষি ব্যাংকের প্রধানকেও দিতে পারি। এটি এমন কী আহামরি যে এটিকে নিয়ে এতো মেতে থাকতে হবে। আমি লক্ষ করেছি যে এই ব্যাংকটি এক ব্যক্তিকেন্দ্রিক; তার মহিমা প্রচার করাই হচ্ছে এই ব্যাংকটির কাজ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার পুরস্কার পাওয়া, তার জীবনীর আত্মপ্রচার করা এবং যত রকম মহিমা তাকে এনে দিতে হবে_সে বোধহয় মহিমালুব্ধ মানুষ হয়ে দাঁড়িয়েছে_এবং আমি ইতিমধ্যে অনেকগুলো গ্রামীণ ব্যাংকের কর্মচারি কর্মকর্তার সংগে যোগাযোগ করেছি; তারা আমাকে বলেছে স্যার আমরা তো পাগল হয়ে গেলাম। একজনের বিবাহবিচ্ছেদ হয়েছে, কারণ ওই লোকটি সকালবেলা হোন্ডা করে গিয়ে শুধু হানা দেয় টাকা তোলার জন্যে যাদেরকে ঋণ দেয়া হয়েছে তাদের কাছ থেকে; বলেছে, এমনভাবে, যাচ্ছি এবং যাচ্ছি এবং যাচ্ছি যে আমার পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আরেকজন ভদ্রমহিলা তার স্বামীর সংগে তার বিবাহবিচ্ছেদ হয়ে গেছে, কারণ তার স্বামী ওই ছুটতে ছুটতে ছুটতে ছুটতে উন্মাদ হয়ে গেছে, ভারসাম্য হারিয়ে ফেলেছে, এখন বিবাহবিচ্ছেদ হয়ে গেছে; এটি উত্তরবঙ্গের ঘটনা। এবং যেভাবে গ্রামীণ ব্যাংক টাকা আদায় করে তাতে আমার মনে হয় এই ব্যাংকের যে প্রধান তিনি একজন কাবুলিওয়ালায় পরিণত হয়েছেন, যে ড. ইউনুস এখন ইউনুস কাবুলিওয়ালায় পরিণত হয়েছেন। এই পুরস্কার থামাতে হবে। এত পুরস্কার; এত ইংরেজি এবং জর্মান ভাষায় আত্মজীবনী একটা ব্যাংকের প্রধানের কাছে আমরা চাই না। এবং আসলে যে কাজগুলো হচ্ছে তা হচ্ছে দালান হচ্ছে। মনে করা যাক, গ্রামীণ ব্যাংক জনগণের কল্যাণই যদি করতে চায়, ওর মোবাইল ফোনের ব্যবসার কি প্রয়োজন? মোবাইল ফোনের ব্যবসা করার জন্যে আরো অনেক মানুষ রয়েছে। সমাজকল্যাণের জন্যে যে সংস্থাটি কাজ করছে তার মোবাইল ফোনের ব্যবসা করা চলে না। এমনকি আমি একটি অত্যন্ত বেদনাদায়ক বিজ্ঞাপন দেখেছি, বিজ্ঞাপনে বলছে, আপনারা ডেংগুজ্বরের খবরটি গ্রামীণ মোবাইলে জানান। মানুষ অসুস্থ হচ্ছে ডেংগুজ্বরে, তারা বিজ্ঞাপন দিচ্ছে গ্রামীণ মোবাইলে ডেংগুজ্বরের খবর জানান; আমি অবশ্য অবিকল বলতে পারলাম না, কিন্তু আমি এরকম দেখেছি। ফলে এটি একটি কাবুলিওয়ালার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং এর প্রধান কাবুলিওয়ালা শুধু পুরস্কার পাচ্ছে। ............ গ্রামীণ ব্যাংক মহিলাদের নামে টাকা দেয় এবং মহিলাদের চুল ধরে টেনে টাকা আদায় করে আনে। আমরা কাবুলিওয়ালার কথা জানতাম, আঙুর পেস্তা বাদাম বিক্রি করত এবং টাকা সুদে ধার দিত; তাদের মতোই ড. ইউনুস এখন ইউনুস কাবুলিওয়ালা হয়ে গেছেন। ....... এত পুরস্কার, আমার ঘেন্না ধরে গেছে এবং আমি তার দুএকটি লেখা পড়ে দেখেছি, এগুলো অত্যন্ত তুচ্ছ লেখা।

তথ্যসূত্র:
অনুপ সাদি গৃহিত
হুমায়ুন আজাদের সাক্ষাতকার_ 'মুক্তির জন্যে কাজ করা থেকে অন্ধ আত্মসমর্পণ অনেক আরামদায়ক' সাক্ষাতকারের অংশ
প্রকাশকাল: ভোরের ডাক; তৃতীয় বর্ষ, ১৮ সংখ্যা; আষাঢ়-কার্তিক ১৪১১ বাঙলা।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×