অনেকদিন আড্ডা হয়না এই গ্রুপটার। হঠাৎ আড্ডা মারতে গেলে তো লাগাম থাকবেনা। ঝামেলা হলে সামলাতে হবে তো! তাই ব্যবস্থা হলো আঁট-ঘাট বেঁধে নামতে হবে। আজকের আড্ডায় তাই পুলিশ, আইনজীবি, সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ী, মোবাইলের লোক সবই ছিল। আসতে পারলনা সশস্ত্র বাহিনীর তিনজন।
আমাদের এক বন্ধু চায়না গেছে একবার। সেখানে “হেয় হেয়” তে, জ্যান্ত সাপ, কুমির পাওয়া যায়, বললে রান্না করে দেবে খাওয়ার জন্য। খাবেই যখন, যে সাপ ফণা তুলতে পারবে সেইটা খাবে! পরে দাম ২৬ হাজার টাকা তাই খায়নি, ভিন্ন কথা।
আড্ডার “প্রকাশ-যোগ্য” গল্পের টপিক মোটামুটি এইটাই। এর বাইরে ইতিহাস থেকে আলোচনা হয়েছে “কুলিজ এফেক্ট” (Coolidge effect) নিয়ে। ব্যাপারটা এখানে বলাটা শোভন হবেনা, আগ্রহীরা গুগল করে নিতে পারেন।
বাকি আড্ডা সব পুরনো মাসুদ রানার গালির ভাষার মতন “ছাপার অযোগ্য”!
ছোটবেলার বন্ধুদের একটা ব্যাপার আছে আসলে; ছোটবেলার বন্ধুরা মনেহয় কখনো বড় হয়না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



