খেলা নিয়ে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ছে আজ সবাই।
বাংলাদেশ দল প্র্যাকটিস করছে, স্ট্র্যাটেজি সাজাচ্ছে
যাঁরা খেলা দেখার টিকেট পেয়েছেন তাঁরা কিভাবে যাবেন সেই প্রস্তুতি নিচ্ছেন
যাঁরা যেতে চান কিন্ত খেলা দেখার টিকেট পাননি, তাঁরা খোঁজ লাগাচ্ছেন এদিক ওদিক
যাঁরা খেলা বাড়ীতে বা অন্য কোথাও টিভিতে দেখবেন, ক্ষনে ক্ষনে বা মাঝে/শেষে ফেসবুক স্ট্যাটাস দেয়ার জন্য প্রস্তুতি নিবেন
কেউ কেউ তেহারি কে কাচ্চি জ্ঞান করে ছবি দিয়ে বলবেন অগ্রিম উদযাপন
আমি, ও আমার মত কেউ কেউ, যারা প্রতিষ্ঠিত কুফা, তারা খেলা দেখবনা। হয়ত মুভি দেখব, পিজ্জা খাব, জ্যুস খাব, আর মাঝে মাঝে ফেসবুকে লোকজনের স্ট্যাটাস দেখে "ভাও" বুঝতে চেষ্টা করব... এরপর জিতি বা হারি, চোখের পানি বের করব।
নাহ, কোনই রিস্ক নিচ্ছি না আজ, এমকি আশেপাশের প্রায় সবার প্রোফাইল পিকচার বদলানো দেখেও নিজেরটা বদলাচ্ছিনা।
সবকিছু নিয়ে রিস্ক নিতে নেই।
বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকল। ম্যাচ শেষে আবার খোঁজ নিব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

