একটা সোনার পুতুল ছিল তার,
আসল সোনা কিংবা নকল - কখনও জানেনি সে।
ভালোবাসতো অনেক বেশী।
সোনার পুতুল,লক্ষ্মীসোনা,সোনার মতো মন,
সারাটাদিন থাকবে সাথে,ভাবতো সারাক্ষণ।
সোনার পুতুল হারিয়ে গেছে কি জানি কোন ভুলে!
পুতুলের শোকে অনেক কেঁদেছিল সে।
ছোট্ট ছেলেটির কান্না দেখে কেঁদেছিল খেলার সাথী ছোট্ট মেয়েটি।
সেসব দিন অতীত এখন,
পুতুল খেলার সাঙ্গ হয়েছে।
এখন ছেলেটি আর কাঁদেনা,
হন্যে হয়ে খোঁজেনা হারিয়ে ফেলা সোনার পুতুল।
আর সেই মেয়েটি সেদিন কান্না থামিয়ে ধরেছিল হাত,
এখনও হাতের মাঝে হাত থাকে।
দেরি করে হলেও ছেলেটি জেনেছিল,
একটা জীবন্ত পুতুল আছে তার-
যে পুতুল ভালোবাসতে জানে,হারিয়ে যায়না।
সেও কি ভালোবাসে সেই জ্যান্ত পুতুল?
হয়তো অনেক বেশি,হয়তো না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




