somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লক্ষ্য করুন দূরের কনঠস্বর

০৬ ই আগস্ট, ২০০৬ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবা এক ঔষুধ কম্পানিতে কাজ করতেন। মাঝে মাঝে প্রয়োজনে আমি বাবার অফিসে যেতাম। বাবার বন্ধুরা আমাকে বলতো চোরের পোলা। আমি কিছু বুঝতাম না বাবার দিকে উৎসুক চোখে তাকিয়ে থাকতাম একটা উত্তরের আশায়। নাহ বাবা কিছুই বলতেন না শুধু হাসতেন। মাথায় হাত রেখে বলতেন আর একটু বড় হ বাপ।
যখন আমি বুঝলাম আমি একটু বড় হয়েছি একদিন মা কে জিজ্ঞেস করলাম। মা আমাকে যে কাহিনী শুনিয়েছিলেন তা এখানে না ই বললাম। সারমম এটাই যে মুক্তিযুদ্ধের সময় বাবা কয়েক ভ্যান ঔষুধ চুরি করেছিলেন মুক্তিযুদ্ধাদের জন্য।
আমি কি চোরের পোলা?

মা বলেছিলেন বাবা এসব কথা কাওকে বলিসনা। তোর বাবা বিপদে পড়বেন।
আমার মায়ের মনে এত ভয় ছিলো কেন?

আমার ফুফাতো বোন ক্লাস সেভেন এ পড়ে। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা তাদের। আমার ছোট ভাই সবে সেভেন পাশ করেছে বলে তার বইগুলো তাকে দেওয়া হলো। কয়েকদিন পর সে এসেজানালো সমাজ বিজ্ঞান বই বদলানো হয়েছে । ক্লাস টিচার নতুন বই আনতে বলেছেন । অতপর আমি একটা নতুন সমাজ বিজ্ঞান বই কিনে আনলাম এবং কৌতোহল বশত পাথক্যটা খুজে বের করার চেষ্টা করলাম। সারা বই তন্ন তন্ন করে কোন পাথক্য খুজে পেলাম না একটা লাইন ছাড়া যেটা নতুন যোগ করা হয়েছে:স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
কেন একটি লাইনের জন্য এই নুন আনতে পান্তা ফুরায় পরিবার গুলোকে নতুন বই কিনতে হলো।

দূরের কনঠস্বর ভাইয়ের "আর কত"পোষ্টটা পরলাম যেখানে তিনি লিখেছেন আমরা দেশ থেকে শুধু নিয়েই যাচ্ছি কিছুই দিচ্ছিনা।
কিন্তু যে মানুষগুলো কমলাপুর ষ্টেশনে রাত কাটায় তারা দেশ থেকে কি নিয়েছে বা নিচ্ছে?
সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে দেশকে দিয়ে যাচ্ছে । তাও দু মুঠো ভাত জোটেনা। সেই 72 থেকে তারা দিয়ে যাচ্ছেন। কিন্তু যা পেয়েছেন বা পাচ্ছেন তাতো আমার বাবার উদাহরণ থেকেই বুঝা যায়।
যে ফ্যসিলিটিগুলোর কথা বললেন সেগুলো ও এক শ্রেনীর শোষক লোকের জন্য।
আমি আপনার সাথে একমত কিন্তু এই মুটে মজুররাতো দেশকে দিয়ে যাচ্ছেন তাতো আমরা অস্বীকার করতে পারিনা।
আর মুক্তিযুদ্ধ?
সেতো আমরা ভূলতে বসেছি।

সবকিছুর পরে ও আপনার সাথে গলা মিলাই


ভালোবাসি তোমায় সুপ্রিয় স্বদেশ।






সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×