ইদানিং চেহারা একটু পালটেছে। বেশীরভাগ প্রাইভেট কোম্পানীগুলো ইয়াং জেনারেশনের দিকেই বেশী নজর দেয়।এদের দিয়ে কম বেতনে বেশী কাজ করানো যায়। কাজে ফাকিও দেয়ার সুযোগ রাখেনা।তাদের বিভিন্নভাবে মোটিভেটেট করা হয় কাজের আগ্রহ বাড়ানোর জন্য।
এর উলটা ইংল্যান্ডে। এখানে কাজ পাওয়া তেমন কঠিন কিছুনা শুধুমাত্র কয়েকটা আইডেন্টিফিকেশান ডকুমেন্ট লাগে মাত্র। যখন ইচ্ছা ভালো না লাগলে কাজ ছেড়ে দেয়া যায়।কিন্তু কাজে কোন ফাকি চলবেনা ।কাজে থাকা অবস্থায় মোবাইল এলাউড না।টাইম মত কাজে আসা চাই আবার টাইমত তা শেষ করাও চাই।কারো কাজে সন্তুষ্ঠ না হলে বকাঝকা না করে সুন্দর ভাষায় আসতে নিষেধ করে।
এই জাতিটা কাজ পছন্দ করে।মনযোগ দিয়ে কাজ করে, বেকার টাইম নষ্ট করেনা। তাদের এত উন্নতির পেছনে এটাও একটা কারণ।
তাদের সাথে আমাদের পাথক্য এইটুকু।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



