আমার এক রুমমেট প্রেম করেছেন তার চেয়ে কমপক্ষে সাত বছরের এক ডিভোসী মহিলার সাথে। মহিলারসব রকম দায়িত্বভার নিয়েছেন তার কাধে। মাসে মাসে হাতখরচসহ সব ব্যায় বহ করেন তিনি। না কোন অসৎ উদ্দেশ্যও নেই। পরিবারের হাজারো রকমনিষেধ সত্তেও মহিলার পিছু ছাড়তে নারাজ এই ব্যক্তি।অথচ মহিলা উনাকে বিয়েও করতে চাননা। এই প্রেমের ভবিষ্যৎ কি প্রশ্ন করলে তিনি জানেন না উত্তর দেন।
আমার এক ক্লোজ বন্ধু বিয়েকরেছেন আমারই এক বান্ধবীকে।আমার বন্ধুটি ঐ মেয়ের চাইতে কম করে হলেতিন ইনচি বেটে। তারা প্রেম।করেছে দুবছরের ও বেশী সময় ধরে।এক পযর্ায়ে মেয়েটির পরিবার থেকে বিয়ের জন্য চাপ আসলে তারা দুজন পালিয়ে বিয়ে করে। পরে অবশ্য পারিবারিকভাবে সেটা মিমাংসা হয়ে যায়।
আমাদের পাড়ার এক পরিচিত হিন্দু বড় ভাই পড়াতেন এক মুসলিম মেয়েকে। ঐ মেয়ের বড় বোনের সাথে তার সম্পক গড়ে উঠে। সময় যেতে যেতে সম্পক আরো গভীর হয় এবং এক সময় তা পাড়াতে জানাজানি হয়। মুসলিম প্রতিবেশীরা এই ঘটনার নিন্দা জানায় এবং অতি সত্তর এই মেয়ের বিয়ে দিতে বলে তার বাবাকে। মেয়ের বাবা তড়িঘড়ি করে মেয়ের বিয়ে ঠিক করে। গায়ে হলুদের রাতে মেয়ে পালিয়ে যা য় ঐ ছেলের হাত ধরে। এরপর থেকে তাদের আর কোন খবর নেই।
(উক্ত ঘটনাগুলো কোন নাটক সিনেমা থেকে নেয়া হয়নি । 100ভাগ বাস্তব ও বিশুদ্ধ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


