চশমার কারিশমা: উৎসর্গ সাবি্বর
১১ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দশম শ্রেণীতে থাকতে কয়েকজন ক্লাশমেটকে দেখেছিলাম চশমা পরতে। অন্যরা বলতো অতিরিক্ত হস্তমৈথুনের ফলে চোখের পাওয়ার কমে গেছে তাই এরা চশমা পরে। কিন্তু আমার এইসব কথার কোন গুরুত্ব নেই বরং চশমা পরাটাকে কেমন গবের মনে হলো। চশমা পরার ইচ্ছা জাগলো মনে। তাই বুঝি সব ঝাপসা দেখা শুরু করলাম। বাবাকে বলে চক্ষু হাসপাতালে গিয়ে চেকআপ করালাম। বাংলা ইংরেজীর বণমালা সবের পরীক্ষা দিলাম কয়েকবার। কিন্তু ফলাফল কিছুই হলোনা।চশমার বদলে একটা ড্রপ ধরিয়ে দিলেন অপটিশিয়ান।
এর কয়েকমাস পরে আবার গেলাম। কোন প্রশ্ন জিজ্ঞেস করলেই ইচ্ছে করে আমতা আমতা ভান করে উত্তর দিলাম যাতে অপটিশিয়ান বুঝে যে আমি চোখে ঝাপসা দেখি। অবশেষে তাই হলো। আমাকে খুব কম পাওয়ারের চশমা দেয়া হলো। আমিতো বেজায় খুশি। পছন্দমত দেখে একটা চশমা কিনে নিলাম এরপর স্কুলে গিয়ে একটা ভাব ধরলাম। ক্লাশমেটরা খেপাতে লাগলো যে আমি নাকি অতিরিক্ত হস্তমৈথুন করি তাই চশমা লাগলো। এসব আমার কানে যায়না।
এর কিছুদিন পর দাদুর বাড়ী গেলাম। দাদুর চোখে মোটা কাচের চশমা। চশমা ছাড়া কিছুই দেখেন না।
আমাকে চশমা পরা দেখে ব্যাথিত কনেঠ বললেন এত অল্প বয়সে চোখ হারালে দাদু? এই চোখ যে কত বড় নিয়ামত চক্ষুহীনরা বোঝে। এই কাচের চশমাটা আমার অনেক প্রিয়। একমাত্র এই পারে আমাকে এত সুন্দর দুনিয়া দেখাতে।
এরপর আর কোনদিন চশমা পরার ইচ্ছা জাগেনি মনে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন...
...বাকিটুকু পড়ুন
চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে...
...বাকিটুকু পড়ুন
গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না...
...বাকিটুকু পড়ুন
সূচনা ও প্রেক্ষাপট:লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার...
...বাকিটুকু পড়ুন