কতদিন এভাবে ভেসে থাকবো? ভেসে ভেসে আমি ক্লান্ত পরিশ্রান্ত । তোমার প্রেমের জোয়ার আমাকে ভাসিয়ে নিয়ে চলেছে বহুদূর। কখনও সে উত্তাল আবার কখনও সে নীরব।এ জীবন আমি চাইনা।
কবে আমাকে তোমার কোলে তুলে নেবে? কবে আমার হৃদয় শান্ত হবে। কবে তোমায় একটিবার দেখতে পাবো। একপলক শুধু একপলক।একটু ছুয়ে দেখবো। সপ্ন আর বাস্তবতার পাথক্য করার জন্য।
তোমার প্রিয় ফালুদা খাওয়াবো।
পাহাড়ের উপর সবুজ ঘাসে ভরা মাঠে প্রকৃতির পরশ বুলিয়ে দেবো গায়ে। আমার হাত ধরে রাখতে পারো। দুচোখ মেলে দূরের সমুদ্রটাকে হাতছানি দিতে পারো। পাহাড় আর মেঘে যদি ঝগড়া হয়, রিমঝিমিয়ে বৃষ্টি বাবু এসে পরে তো ভয় পেয়োনা। আমার বুকে আশ্রয় নিতে পারো। হৃদয়ের দরজা খুলে রেখেছি। প্রবেশ করে দেখো তোমার জন্য কত সুখ অপেক্ষা করছে। এতটুকু ছুয়ে দেবে বলে।
না আর লিখিতো কো প্রমাণ লাগবেনা। আমি সিগারেট ছেড়ে দিয়েছি সেই কবে। হ্যা ঠিকমতো খাওয়াদাওয়া করছি। সময়মতো ঘুমাতে যাই।
আমার সবকিছু তুমি।
কবে তোমায় একটিবার দেখতে পাবো। আমি আর ভেসে থাকতে চাইনা এবার তোমার হৃদয় সাগরে ডুব দিতে চাই।
আমি মরতে চাই তোমার প্রেমে।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







