তোমাকে চাই
সুমন চ্যাটার্জি
"প্রথমত আমি তোমাকে চাই
দ্্বিতীয়ত আমি তোমাকে চাই
তৃতিয়ত আমি তোমাকে চাই
শেষ পযন্ত আমি তোমাকে চাই
নিঝুম অন্ধকারে তোমাকে চাই
রাত ভোর হলে আমি তোমাকে চাই
সকালের কৈশোরে তোমাকে চাই
সন্ধ্যের অবকাশে তোমাকে চাই
বৈশাখী ঝরে আমি তোমাকে চাই
আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই
শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই
অকাল গোধুলী আমি তোমাকে চাই
কবেকার কলকাতা শহরের পথে
পুরানো নতুন মুখ ঘরে ইমারতে
অগণিত মানুষের ক্লান্ত মিছিলে
অচেনা ছুটির ছোওয়া তুমি এনে দিলে
নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই
এক ফোটা শান্তিতে তোমাকে চাই
বহুদূর হেটে এসে তোমাকে চাই
এ জীবন ভালোবেসে তোমাকে চাই
চৌরাস্তার কোন পাকে দোকানে
শহরের গুনজনে গ্রামে এখানে ওখানে
ষ্টেশন টামিনাল ঘাটে বন্দরে
অচেনা ড্রয়িং রুমে চেনা অন্দরে
বালিশ তোশক কাথা পুরনো চাদরে
ঠান্ডা শীতের রাতে লেপের আদরে
কড়িকাঠে চৌকাঠে মাদুরে পাপুশে
হাসি রাগ অভিমান ঝগড়া আপোষে
তোমাকে চাই........ তোমাকে চাই......... তোমাকে চাই............. তোমাকে চাই.............
এক কাপ চায়ে আমি তোমাকে চাই
ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই
দেখা না দেখায় আমি তোমাকে চাই
না বোলা কথায় আমি তোমাকে চাই
শীষেন্দুর কোন নতুন নোভেলে
হঠাৎ পড়তে বসা আবোল তাবোলে
অবোদ্ধ কবিতায় তোমারি খেয়ালে
শ্লোগানে শ্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে
সলীল চৌধুরীর ফেলে আসা গানে
চৌরাসিয়ার বাশী মুখরিত প্রাণে
ভূলে যাওয়া হিমাংসু দত্তের সুরে
সেই কবেকার অনুরোধের আসরে
তোমাকে চাই........ তোমাকে চাই......... তোমাকে চাই............. তোমাকে চাই.............
অনুরোধে মিনতিতে তোমাকে চাই
বেদনার আতিতে তোমাকে চাই
দাবী দাওয়া চাহিদায় তোমাকে চাই
লজ্জা দ্্বিধায় আমি তোমাকে চাই
অধিকার বোঝে নিয়ে প্রখর দাবীতে
সারারাত জেগে থাকা লড়াকু ছবিতে
ছিপ ছিপ কবিতার ছন্দে ভাসায়
গদ্যের যুক্তিতে বাচার আশায়
শ্রেণীহীণ সমাজের চীর বাসনায়
দিন বদলের ঘিরে ধরা চেতনায়
দ্্বিধা দন্ধের দিন ঘুচার সপ্নে
সাম্যবাদের ডাক ঘুমে জাগরণে।
বিক্ষোভ বিপ্লবে তোমাকে চাই
সম্ভব অসম্ভবে তোমাকে চাই
শান্তি অশান্তিতে তোমাকে চাই
এই বিভ্রান্তিতে তোমাকে চাই
প্রথমত আমি তোমাকে চাই
দ্্বিতীয়ত আমি তোমাকে চাই
তৃতিয়ত আমি তোমাকে চাই
শেষ পযন্ত আমি তোমাকে চাই"
[link|http://www.yousendit.com/transfer.php?action=download&ufid=13BFCF4120A26B83|kyb
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


