আজও স্নো পড়ছে। ভাবলাম দেশে নানীর সাথে একটু কথা বলি। নানীর বয়স 90 পেরিয়েছে কানেও কম শুনেন। অনেকবার চেষ্টার পর লাইন পাওয়া গেলো। বড় মামী ধরলেন । উনার সাথে কিছুক্ষণ কথা বলার পর নানীকে দিতে বললাম।
:হ্যালো নানী, কেমন আছো?
:কে কালু ভাই, ভালো আছিস?
:আমি ভালো। তুমি?
:এইতো দিন কাটতাছে আর কি।তোর খবর কিরে?
:দুদিন ধরে স্নো পড়তেছে।
:কি কস? ছোনো মাখতাছস?তা মাখ ভালো কইরা একটু যদি সুন্দর হস ।
:আরে ঐ সোনো না। স্নো হইলো তুষারপাত।
:কি ধারাপাত?অহনও ধারাপাত পড়স?ঐ দেশেও ধারাপাত আছে?আহারে তোর বাপের কত মাইর খাইছস।
:হ তোর বেরেইনতো খারাপ আছিলো। কিচ্ছু মনে রাখতে পারসনা।
:আরে ব্রেইন না রেইন ।বাংলায় কয় বৃষ্টি ।
:অ ইসতারি করতাছস?আহারে কত কষ্ট হইতাছে তোর।
টি...........ট ...........টি....................ট................ টি..................ট
যাহ লাইনটা কেটে গেলো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



