সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল আলোচিত স্বপ্নের “পদ্মা সেতুর জন্য” নয় হাজার একশত বাহাত্তর কোটি টাকার নিজস্ব অর্থায়নে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সেতু বিভাগ। এ দরপত্র আহ্বানের মধ্যদিয়ে দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এ সেতুটি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া বর্তমান সরকারের একটি অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিও পুরন হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার এ সেতুর জন্য ২০১৩-১৪ অর্থ বছরে ৬ হাজার ৮৫২ কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হবে। ৭ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর বিকাল তিনটা পর্যন্ত দরপত্র জমা নেয়া হবে সঙ্গে অফেরত যোগ্য এক লক্ষ টাকা জমা দিতে হবে। ০৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় আগ্রহীদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে। এ সেতু নির্মিত হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ২ শতাংশ বাড়বে এবং রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ২১ টি জেলা সড়কপথে সরাসরি যুক্ত হবে। পাশাপাশি আঞ্চলিক বৈষম্য কমে ঐ অঞ্চলের জীবনমানের ব্যাপক পরিবর্তন আসবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এ প্রকল্পের জন্য শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সীগঞ্জে মোট দুই হাজার ৪৫২ একর জমি অধিগ্রহণ এবং ২৬০ একর জমি হুকুম দখল করা হয়েছে। জমির দাম বাবদ ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে প্রায় এক হাজার ১৪ কোটি টাকা। পরমুখাপেক্ষী না থেকে স্বাবলম্বী হয়ে এত বড় প্রকল্প বাস্তবায়ন এ সরকারের পক্ষেই মানায়।
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।