গত পাঁচ বছরে রেমিট্যান্স ও রফতানি আয় বেড়ে দ্বিগুণ হয়েছে। অর্থনীতির এ দুই সূচকের ওপর ভর করে বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে আড়াইগুণ। গত পাঁচ বছরে গড়ে ৬ শতাংশের উপরে জিডিপি প্রবৃদ্দি অর্জনেও রেমিট্যান্স, রফতানি আয় ও রিজার্ভ বিশেষ অবদান রেখেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০১২-১৩ অর্থবছর শেষ হওয়ার সাত দিন বাকি থাকতেই রেমিট্যান্স এক হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। পাঁচ বছর আগে ২০০৭-০৮ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৭৯০ কোটি ডলার। চলতি অর্থবছরের ১১ মাসে রফতানি আয় হয়েছে ২ হাজার ৪৩২ কোটি ডলার যা গত অর্থবছরের পুরো সময়ের চেয়ে ১১ শতাংশ বেশি। ২০০৭-০৮ অর্থবছরে রফতানি আয় ছিল এক হাজার ৪১০ কোটি ডলার। সব মিলিয়ে গত সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ দাঁড়িয়েছে এক হাজার ৫২৫ কোটি ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও এই তিন সূচকের ইতিবাচক প্রবৃদ্দি খুশি। তিনি বলেন, এই পাঁচ বছরে দেশের অর্থনীতির ওপর দিয়ে কম ঝড় বয়ে যায়নি। বিশ্ব অর্থনীতির মহামন্দার মধ্যে আমরা দায়িত্ব নিই। সেই মন্দা কিন্তু এখনও পুরোপুরি কাটেনি। স্থানীয় পর্যায়ে দেশের রাজনীতিতে অস্থিরতা ছিল। বিরোধী দলের একের পর এক হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে অর্থনীতির মারাত্মক ক্ষতি করেছে। এত কিছুর পরও পাঁচ বছরে রেমিট্যান্স, রফতানি আয় এবং রিজার্ভ বেড়েছে। আর এই তিন কারণেই আমাদের অর্থনীতির ভীত মজবুত হয়েছে। দেশে জি ডি পির হার বেড়েছে। দারিদ্র সীমা নিচে নেমে এসেছে। সাফল্য অবশ্য এ সরকারের স্বীকার করতেই হবে।
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।