পদ্মা সেতুর প্রয়োজনীয়তা থেকে শুরু করে এর বাস্তবায়ন নিয়ে অনেকেই অনেক কথা বলে। এ সেতু তো জনগণের জন্যই, কই? জনগণের কথা তো কেউ বলে না! আমি জনগণের কথাই বলতে চাই। পদ্মা সেতু ঢাকার সাথে নদীর ওপারের সংযোগ ঘটাবে এবং উক্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ করবে। বিভিন্ন কল-কারখানার প্রয়োজনীয় কাঁচামাল ও উৎপাদিত পণ্য খুব সহজে, দ্রুততম সময়ে এবং সঠিক ক্ষণে প্রয়োজনীয় গন্তব্যে পৌঁছতে পারবে। এতে ঐ এলাকার আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্র বাড়বে এবং বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করবে। যোগাযোগ খাতের এ উন্নয়ন উক্ত এলাকার জন্য খুবই জরুরী, ঐ এলাকার জনগণের স্বপ্ন এবং এ উন্নয়ন হলে উক্ত এলাকার প্রভূত উন্নয়ন সাধিত হবে ও অর্থনীতি শক্তিশালী হবে। এ ছাড়াও যোগাযোগ ব্যবস্থার সাথে ওতোপ্রোতোভাবে জড়িত খাত, যেমন চিকিৎসা সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সেবা ও পণ্যের মান উন্নীত হয়ে উক্ত এলাকার জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন ঘটাবে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অন্য কোন সরকার এ ব্যাপারে কোন চিন্তা না করলেও জনগণের প্রকৃত বন্ধু বর্তমান আওয়ামীলীগ সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন এবং আন্তর্জাতিক প্রতিরোধ উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন। এ সরকার জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের কষ্ট-প্রয়োজনীয়তা তাদের জায়গায় নিজেকে নিয়ে গিয়ে সেগুলো বুঝে জনগণের বন্ধু হিসেবে কাজ করছে। সুতরাং যেহেতু এ সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে, আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব জনগণের অকৃত্রিম এই বন্ধু সরকারের পাশে দাঁড়ানো এবং সমর্থন দেয়া। আমরা যদি এ সরকারের পাশে না দাঁড়াই, তবে তা চরম অকৃতজ্ঞের মতো কাজ হবে যা কোন দায়িত্বশীল নাগরিক করতে পারে না। এ সময়ে যদি আমরা এ সরকারের পাশে না দাঁড়াই, তবে কে আমাদেরকে নিয়ে ভাববে, কে এতো সাধের পদ্মা সেতু করে দেবে?
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।