গাজীপুর নির্বাচনের মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে যে, ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে। আওয়ামী লীগের দ্বিতীয় দুর্গ হিসাবে পরিচিতি পাওয়া গাজীপুরে ক্ষমতাসীন দল সমর্থিত মেয়র প্রার্থী পরাজয় বরণ করেছেন এবং ফলাফল মেনে নিয়েছেন। জয়, পরাজয় হতেই পারে। তবে সবচেয়ে বড় কথা হল এই জয় পরাজয় মেনে নেওয়ার মনোভাব/সংস্কৃতি তৈরি করা। আর সেই সংস্কৃতি/মনোভাব বর্তমান সরকার ও তার নেতা কর্মীদের মধ্যে বিদ্যমান। তার প্রমান গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলকে একাগ্রচিত্তে মেনে নিয়ে এলাকার তথা দেশের শান্তি বজায় রেখে চলা। এর চেয়ে বড় পাওয়া জনগণের কাছে আর কি হতে পারে একটি রাষ্ট্র প্রধানদের কাছ থেকে? জনগণের কাছে দুর্ভেদ্য দুর্গ বলে কিছু নেই। জনগণ যে কোন দুর্গই ভেঙে দিতে পারে যদি তারা আস্থা হারায়। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ কি কারণে মহাজোট সমর্থিত প্রার্থীকে ভোট দেয়নি তা অনুসন্ধান করবে আওয়ামী লীগ। পরাজয় থেকে শিক্ষা নিয়ে যে ভুল ছিল তা সংশোধন করে আগামী দশম জাতীয় নির্বাচনের আগে জনগণের আস্থা অর্জন করার জন্য যা করা প্রয়োজন তার সবই করবে দলটি বলে অভিজ্ঞ মহল মনে করছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে, তা প্রমান করে দিল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।