ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে শুল্কমুক্ত রফতানি সুবিধা ধরে রাখতে শ্রমিক অধিকার রক্ষাসহ কয়েকটি বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। কারখানার নিরাপত্তা, শ্রমিক অধিকার, ক্রেতাদের ব্যবসায়িক নীতিসহ পোশাক খাতের বাণিজ্য ও টেকসই উন্নয়নের উপায় নিয়ে সমঝোতার লক্ষ্যে ইইউ'র বৈঠক হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ নতুন শ্রম আইন কার্যকর করা হবে। বাংলাদেশে পোশাক কারখানা পরিদর্শকের সংখ্যা বর্তমান দু'শ থেকে আটশতে উন্নীত করারও প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। রানা প্লাজা ধসের পরপর ইইউ'র পক্ষ থেকে 'শাস্তিমূলক' ব্যবস্থার হুমকি দেয়া হয়েছিল। তবে সোমবারের বৈঠকে তেমন কোনো ঘোষণা আসেনি। ইইউর বাণিজ্য কমিশনার ক্যারল দ্য গুশ বলেন, "আমরা বাংলাদেশের মানুষকে সাহায্য করতে চাই, তাদের শাস্তি দিতে চাই না।" প্রসঙ্গত, গত জুন মাসে বাংলাদেশের শুল্কমুক্ত রফতানি সুবিধা 'স্থগিতের' ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র বলেছিল, এটি বাংলাদেশের এক নম্বর রফতানিকারক দেশ হওয়ার একটি সুযোগ। বাংলাদেশের সংসদ শিগগিরই নতুন শ্রম আইন পাস করবে। এতে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ বাড়বে। জেনারেলাইযড স্কিমস অব প্রেফারেন্সেসের (জিএসপি) আওতায় বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে শুল্কমুক্ত রফতানি সুবিধা পেয়ে থাকে। একইভাবে জেনারেলাইযড সিস্টেম অব প্রেফারেন্সেসের (জিএসপি) আওতায় যুক্তরাষ্ট্রেও শুল্কমুক্ত রফতানি সুবিধা পেত বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশের পোশাক খাত ছিল না।
শ্রমিক অধিকার রক্ষাসহ জি এস পি বহাল রাখার প্রতিশ্রুতির জন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টা অব্যাহত। ইইউতে জিএসপি বহাল থাকবে বলে আশ্বাস।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।