somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারি হলো ২৩ হাজার প্রাথমিক বিদ্যালয়। প্রতিশ্রুতি পুরনে আরো এক ধাপ এগিয়ে গেল মহাজোট সরকার

১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজোট সরকার ক্ষমতায় আসার পর যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে এবং জনগনের যৌক্তিক দাবীগুলো পুরনের জন্য যথা সাধ্য চেষ্টা করে চলছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৯ জানুয়ারি প্রাথমিক শিক্ষক সমাবেশে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষনার মাত্র ছয় মাস পর আনুষ্ঠানিকভাবে সরকারি করা হলো দেশের ২২ হাজার ৯২৫টি এমপিওভুক্ত রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম ধাপে ২২ হাজার ৯২৫টি বিদ্যালয়ের মধ্যে ঢাকায় ৪ হাজার ৮২৫টি, রাজশাহী ৩ হাজার ৩৭৫টি, চট্টগ্রামে ৩ হাজার ১৮৯টি, খুলনায় ৩ হাজার ৪৫২টি, বরিশালে ২ হাজার ৪২০টি, সিলেটে ১ হাজার ৩৬২ এবং রংপুরে ৪ হাজার ৩০২টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার কাজ চূড়ান্ত করা হয়েছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এসব বিদ্যালয়ের ৯০ হাজার শিক্ষক যাতে করে সরকারি সব সুযোগ-সুবিধা পান সে ব্যবস্থা করা হবে। তবে আগস্টের মধ্যে অধিগ্রহণকৃত বিদ্যালয়গুলোর সরকারিকরণের কার্যক্রম শেষ হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে সরকারি বেতন-ভাতা তুলতে পারবেন। শিক্ষকরা ২০১৩ সালের পয়লা জানুয়ারি থেকে সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। দ্বিতীয় ধাপে পয়লা জুলাই থেকে জাতীয়করণযোগ্য আরো দুই হাজার ২'শ ৫২টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ পর্যায়ে বিদ্যালয়সমূহ অধিগ্রহণের কাজ আগস্ট মাসের মধ্যেই শেষ হবে। সর্বশেষ ধাপে ২০১৪ সালের পয়লা জানুয়ারি থেকে জাতীয়করণযোগ্য বিদ্যালয় ও শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কার্যক্রম যথাসময়ে গ্রহণ করা হবে। এ অধিগ্রহণের কাজ শেষ হলে ২০১২ সালের ২৭ মের আগে স্থাপিত ও পরিচালিত দেশের রেজিস্টার্ড, নন রেজিস্টার্ড ও এনজিও পরিচালিত প্রায় ২৬ হাজার ২০০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের কাজ শেষ হবে। এর মাধ্যমে প্রায় ১ লাখ ৪ হাজার শিক্ষক সরকারি বেতন-ভাতা পাবেন। দেশ ও জাতির কল্যাণের কথা চিন্তা করে দেশের নাগরিক সাধারণের দাবীপুরণে মহাজোট সরকার যে আপ্রাণ চেষ্টা করে তা প্রমান হলো। তা না হলে মাত্র ছয় মাসের মাথায় এতবড় একটি আর্থিক সংশ্লিষ্ট পদক্ষেপ বাস্তবায়ন করা দুরুহ হত।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×