যুদ্ধাপরাধীদের বিচারের রায় প্রকাশিত হওয়ার পর সারাদেশে ১৮ দলীয় জোটের হরতাল ও জামায়াত-শিবিরের কর্মীরা সহিংস তাণ্ডব চালিয়ে বন অধিদফতর নিয়ন্ত্রণাধীন রাস্তার ধারের ১০ হাজার ৪২টি গাছ কেটে ফেলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, দিনাজপুর, সাতক্ষীরা, বগুড়া, জয়পুরহাট, যশোর, সিরাজগঞ্জ, চাঁদপুর, নীলফামারী, পাবনা ও ঝিনাইদহ জেলার মোট ৪১টি উপজেলায় বিএনপি-জামায়াত এ তাণ্ডব চালায়। এ ক্ষতি স্বল্প সময়ে পুষিয়ে নেয়া সম্ভব নয়, তবে সরকার এ বিষয়ে তৎপর রয়েছে। বন বিভাগ এ সমস্ত এলাকার তার স্বাভাবিক বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রেখেছে। হরতালের সময় অবৈধভাবে গাছ কর্তন ও ক্ষতিগ্রস্ত করার কারণে শতাধিক ব্যক্তির নামে মামলা করেছে বন অধিদফতর। সারাদেশে এ পর্যন্ত এ বিষয়ে ৫৬টি মামলা হয়েছে। ইতোমধ্যে ৮৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত রয়েছে। দেশবাসীর প্রত্যাশা এই সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।সাথে সাথে জনগণেরও কঠোর পদক্ষেপের মাধ্যমে এ ধরনের কার্যক্রমকে কঠোর হস্থে দমনে অংশগ্রহণ করা।
আন্দোলনের নামে ১০ হাজার গাছ কেটেছে জামায়াত ধ্বংস হয়েছে পরিবেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।