বিএনপির লক্ষ্য একটাই- আর তা হলো ষড়যন্ত্রের নীল নকশা করে সরকারের পতন ঘটানো এবং ঘন ঘন হরতালের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বাঁচানো ও খালেদা জিয়ার দুর্নীতিবাজ পুত্রদের রক্ষা করা। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি বর্তমান সরকারকে কোন ভাবেই মেনে নেয়নি। বিরোধীদল হিসেবে সংসদে যোগদান করেনি। জনগণের প্রতিনিধি হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেনি। জনগণের অর্থনৈতিক সমস্যার মুক্তির জন্য বিএনপি দেশে কোন আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারেনি। জনগণের অর্থনৈতিক মুক্তি আসুক- দেশের মানুষ সুখে শান্তিতে বাস করুক বিএনপি-জামায়াত জোট তা চায় না। দেশের মানুষ দারিদ্র সীমার নীচে বাস করলে বিএনপি-জামায়াত জোট এদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খেতে পারবে। ক্ষমতার নাটাই ঘুরাতে পারবে। এজন্য তারা দেশের অর্থনৈতিক মুক্তি, শোষণহীন সমাজ ব্যবস্থা চায়না। বুর্জোয়া রাজনীতিতে বিশ্বাসী বিএনপি-জামায়াত জোট কওমি মাদ্রসার উপর ভর করে ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখে। কওমি মাদ্রসা হচ্ছে আধুনিক জ্ঞান-বিজ্ঞান বিরোধী চর্চা কেন্দ্র, এখানে ইতিহাস, বিজ্ঞান, অংক, বাংলা, ইংরেজি পড়ানো হয় না। পশ্চাদপদ ধারার শিক্ষা ব্যাবস্থাকে পৃষ্টপোষকতা করা, জামাত-শিবির এবং বিএনপি ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশে তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। অথচ বিএনপির গঠনতন্ত্রে লেখা রয়েছে জাতীয়তাবাদী চেতনার ধারক-বাহক। কিন্তু তারা গঠনতন্ত্রের লিখিত নিয়ম-কানুন অনুসরণ করে না। নিজের অস্তিত্বের সাথে দ্বিমুখী আচরণ করে। গত ৫ই ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবৎ জীবন কারাদণ্ডের পর থেকেই বিএনপি-জামাত জোট হরতাল অবরোধ কর্মসূচী পালন করে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক করে তোলার চেষ্টা করছে। এসব কর্মসূচীর উদ্দেশ্য হচ্ছে যুদ্ধাপরাধীদের বাঁচানো এবং তারেক-কোকোর বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে তা বাতিল করা। আর এতেই কি প্রমানিত হয়না যে, বিএনপি জনগণের কল্যাণ কামনা করে না।
বিএনপির হরতালের একমাত্র উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের বাঁচানো ও খালেদা জিয়ার দুর্নীতিবাজ পুত্রদের রক্ষা করা !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।