somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাজোট সরকারের সাড়ে চার বছর

৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাড়ে চার বছর পূর্ণ হলো । গত ২০০৯ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটি সরকার গঠন করে। এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ একাই ৪৯ ভাগ ভোট পেয়ে ২৩০টি আসনে বিজয়ী হয়। শরিকরা বিজয়ী হয় ৩২টি আসনে।চার বছরের সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক মহলের মতে অনেক সফলতা ও ব্যর্থতা উভয়ই লক্ষ করা যায়।বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া, মাতৃমৃত্যু, শিশুমৃত্যুর হার হ্রাস এবং গড় আয়ুষ্কাল বৃদ্ধির ক্ষেত্রে অনেকটাই সফলতা লক্ষ করা যায়। লাগামহীন দ্রব্যমূল্য এখন কিছুটা নিয়ন্ত্রণে। চলমান বিশ্বমন্দা মোকাবেলা করে প্রবৃদ্ধির হার প্রায় সাড়ে ৬ শতাংশে, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের অনেকটাই সমাধান, রফতানি ও রেমিট্যান্স বৃদ্ধি, খাদ্যে অনেকটাই আত্মনির্ভরশীলতা অর্জন,কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় এগিয়ে যাওয়া, এবং নারীর ক্ষমতায়নের অগ্রগতি এই সরকারের সময়ে লক্ষ করা যায়। তথ্য প্রযুক্তির অভূতপূর্ব ব্যবহারের ফলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন এগিয়ে চলেছে। যুদ্ধাপরাধীদের বিচার শুরু, সামপ্রদায়িক রাজনীতি সংহত এবং চার মূলনীতি প্রতিষ্ঠায় যে দিকনির্দেশনা দেয়া হয়েছিল সে লক্ষ্যেই মহাজোট সরকার অগ্রসর হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাজার মূল্য, দুর্নীতি উঠা-নামা করলেও স্বাভাবিক বিবেচনায় খারাপ বলা যাবে না।তবে রাজনৈতিক পরিস্থিতি,এবং আগামী সংসদ নির্বাচন কিভাবে হবে সে ব্যাপারে একটা অনিশ্চয়তা আছে বলে অনেকে মনে করেন।সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া সেক্ষেত্রে অনেক কিছুই বাস্তবায়নের পদক্ষেপ সরকার হাতে নিয়েছে বলে অনেকে মনে করেন। শিক্ষাখাতে অনেক সাফল্য দেখা যায়, বিগত ৪ বছরে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে ৯২ কোটি বই বিতরণ করা হয়েছে।তবে দুর্নীতি কমিয়ে আনা, দ্রব্যমূল্য সহনীয় রাখাসহ সরকারের অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে কম সাফল্য এসেছে।শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হলেও বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা রয়ে গেছে বলে অনেকে মনে করেন। এখন পর্যন্ত অভিন্ন শিক্ষানীতি চালু করা সম্ভব হয়নি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বৈদেশিক নীতি ও কানেকটিভিটিতে সাফল্যের কারণে গার্মেন্টস শিল্প লাভবান হয়েছে বলে জানান অনেকে। রেমিটেন্স বৃদ্ধি ও কালমানির হার কম সামষ্টিক অর্থনীতির অবস্থা ভালো বলে অনেকে জানান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×