somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন হাজার ভূমিহীন মুক্তিযোদ্ধাদেরকে বাড়ি করে দেয়া হচ্ছে

৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারাদেশের প্রায় ৩ হাজার ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাকে পাকা বাড়ি তৈরি করে দিচ্ছে সরকার। প্রতিটি বাড়ির সঙ্গে স্যানিটেশন সুবিধার জন্য একটি করে শৌচাগার (টয়লেট) তৈরি করে দেয়া হবে। পানি সমস্যা সমাধানে বসানো হবে ১টি করে নলকূপ। ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যার সমাধান ও পুনর্বাসনের লক্ষ্যে সরকার এসব উদ্যোগ হাতে নিয়েছে। তবে এ সুবিধা পেতে মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করার জন্য উপযোগী জমি প্রদান করতে হবে। সারাদেশে এমন কিছু মুক্তিযোদ্ধা রয়েছেন যাঁদের নিজস্ব ১ শতক জমিও নেই, সরকার তাঁদের খাস জমি প্রদান করে তাতে বাড়ি নির্মাণ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষেত্রবিশেষে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকার জমিও কিনে দেবে। মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনানুযায়ী করা তালিকা অনুযায়ী সারাদেশে এমন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার সংখ্যা ২৯৭১। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গৃহীত ‘ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন’ প্রকল্পটির বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ২২৮ কোটি টাকা। ২০১২ সালের জুলাই থেকে চালু হওয়া ৩ বছর মেয়াদী এ প্রকল্পটির মেয়াদ ’১৫ সালের জুনে শেষ হবে। সারাদেশে ১ লাখ ৮০ হাজার জনেরও বেশি মুক্তিযোদ্ধা রয়েছেন। আনুপাতিক হারে এ বাড়ি তৈরি করা হবে অর্থাৎ যে উপজেলায় মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি সে উপজেলায় বেশি বাড়ি নির্মাণ করা হবে। সে অনুযায়ী গড়ে প্রতি ৬০ থেকে ৬৫ মুক্তিযোদ্ধার মধ্যে থেকে ১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে এ বাড়ি তৈরি করে দেয়া হচ্ছে। এ তালিকায় বীরাঙ্গনাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়া যেসব মৃত মুক্তিযোদ্ধার ৫০ শতক জমির মালিকানা ছিল এমন মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী এ সুবিধা পাবেন। তবে মৃত মুক্তিযোদ্ধার সন্তান সন্তানাদিরা মুক্তিযোদ্ধার পোষ্য হিসেবে কোন প্রকার সুযোগসুবিধা গ্রহণ করলে তা প্রযোজ্য হবে না। মুক্তিযোদ্ধার উপার্জনক্ষম কোন ছেলে না থাকলে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, যিনি সম্মানী ভাতা ছাড়া কোন রাষ্ট্রীয় সুযোগসুবিধা পাননি, বসতভিটা আছে কিন্তু কোন কৃষি বা বাণিজ্যিক জমি কিংবা সম্পদ নেই, বা যে সব মুক্তিযোদ্ধার বসতভিটায় কেবল কুঁড়েঘর রয়েছে, যিনি বাঁচার তাগিদে অসম্মানজনক পেশায় নিয়োজিত রয়েছেন, যিনি অন্যের বাড়ি বা জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন এমন মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব) এ বি এম তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ‘তিনি বেঁচে থাকতে যাদের ত্যাগে অর্জিত এ দেশ, সেই মুক্তিযোদ্ধাদের কাউকে কষ্ট করে মরতে দেবেন না। কোন মুক্তিযোদ্ধাই আর অস্বচ্ছল থাকবেন না।’ এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে তালিকা করে মাথা গোঁজার ঠাঁই করে দেয়ার জন্য ৩ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি তৈরি করে দেয়া হচ্ছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানোর চিন্তা রয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×