শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ ও ঋণ পুনঃতফসিলে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোকে সহায়তা করতে পুনঃঅর্থায়ন তহবিল গঠন ও অর্থ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জরুরি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে তহবিলের প্রথম কিস্তি দিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সরকারকে যে মুনাফা দেয়, তা থেকেই এ তহবিলের অর্থ ছাড় করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যাংক খাতের বিভিন্ন বিষয় নিয়ে গভর্নর ড. আতিউর রহমানের জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। ৯০০ কোটি টাকার প্রথম কিস্তি অর্থাৎ ৩০০ কোটি টাকা ০৪ জুলাই আইসিবিকে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গত ৫ মে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি পোষাতে এক হাজার ২৬৬ কোটি ৬৯ লাখ টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের সুপারিশ করে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। পরে গত ২৭ মে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৯০০ কোটি টাকার একটি তহবিল গঠনের সম্মতি দেওয়া হয়। পর্ষদের প্রস্তাব ছিল, বাংলাদেশ ব্যাংকের আয় থেকে সরকারকে যে মুনাফা দেওয়া হবে, তা থেকেই ৯০০ কোটি টাকা আইসিবিকে দেওয়া যেতে পারে। জাতীয় বাজেট ঘোষণার পর অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠকে সরকারের থেকে বরাদ্দের মধ্যে থাকা অপ্রত্যাশিত ব্যয় থেকে এই তহবিল গঠনের পক্ষে মতামত দেওয়া হয়। এই দুই বিকল্প প্রস্তাবের মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি আইসিবিকে তহবিল দেওয়ার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। ২০১০ সালের ডিসেম্বরে শুরু হওয়া ভয়াবহ ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের মার্জিন ঋণের ওপর অর্জিত এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করার ঘোষণা দেওয়া হয়।
পুনঃঅর্থায়ন তহবিল ছাড় হচ্ছে শেয়ারবাজারে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।