রানা প্লাজায় একই ফ্লোরে রেশমার সঙ্গে কাজ করতেন পোশাক কর্মী এনামুল হক মিলন। গত ০৩ জুলাই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এনামুল বলেন, 'আমার সঙ্গে কোনো বিদেশি সাংবাদিকের দেখা হয়নি এবং কোনো সাংবাদিককে আমি সাক্ষাৎকার দেইনি। কিংবা কেউ আমাকে অনুদানও দেয়নি।' কোনো বিদেশি সাংবাদিক আপনার সঙ্গে কথা বলেছিল কি- সাংবাদিকদের এমন জবাবে তিনি বলেন, 'রানা প্লাজা ধসের তিন দিন পর স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাই। তারপর একদিন গাইবান্ধার স্থানীয় সাংবাদিক শাহীন ফোন দিয়ে বলেন, একজন বিদেশি সাংবাদিক আমার সঙ্গে দেখা করে আমাকে অনুদান দেবে। তুমি তোমার বাড়ির ঠিকানা দাও। তার পরের দিন সকালে আমি ফেরিতে কাজের জন্য চলে যাই। তখন তিনি একবার আমাকে ফোন করে আমার বাড়িতে যেতে বলেন। আমি রওনা দিই। বাড়ির পথে কিছুদূর আসার পর আমার স্ত্রী এবং মায়ের সঙ্গে দেখা হয়। মায়ের কথা শুনে বাড়িতে যাইনি।' কেন গেলেন না জানতে চাইলে তিনি বলেন, 'আমার মা বাড়িতে এত মানুষ, বিদেশি দেখে ভয় পেয়েছিলেন। ভেবেছিলেন হয়তো আমাকে ধরে নিয়ে যাবে।' তাহলে কারও সঙ্গে আপনার দেখা হয়নি জানতে চাইলে তিনি বলেন, 'দেখাও হয়নি, সাক্ষাৎকারও দেইনি এবং অনুদানও নেইনি। 'রেশমার বাড়িওয়ালা মনসুর আহমেদ নুরু বলেন, 'রেশমা দুই বছর ধরে আমার বাড়িতে থাকে। যখন এসেছিল তখন তার স্বামী সঙ্গে ছিল। বেশ কিছুদিন যাওয়ার পর দেখলাম, তার স্বামী তাকে শারীরিক নির্যাতন করে। রেশমাকে মেয়ের মতো দেখতাম বলেই এসবের প্রতিবাদ করেছি। বলেছি, মারামারি করলে আমার বাড়িতে থাকতে পারবা না। আমার স্ত্রী তাকে এত ভালোবাসতো যে, বলেছিল, তুমি অফিসে গিয়ে ফোন করবে প্রতিদিন। সে কথা মতোই সেদিন গার্মেন্টে ঢুকে ফোন দিয়ে বলে, অফিসে ঢুকেছি, দুপুরে খাইতে আসব, আর যাব না। তার পাঁচ মিনিট পরই খবর পেলাম রানা প্লাজা ধসে গেছে। 'বাড়িওয়ালার স্ত্রী হাজেরা বেগম বলেন, 'প্রতিদিন তাকে খুঁজতে যেতাম। আমাদের নামে এখন এতদিন পর কে এত বড় মিথ্যা কথা বলল, তাকে একবার দেখতে চাই।
মিররকে সাক্ষাৎকার দেননি রেশমার সহকর্মী- এনামুল হক মিলন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।