somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বজুড়ে বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা সত্ত্বেও দেশে পোশাক রপ্তানি বিগত বছরের তুলনায় বেড়েছে

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় বিশ্বজুড়ে বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা সত্ত্বেও দেশে পোশাক রপ্তানি ১৬ দশমিক ৭ ভাগ বৃদ্ধি পেয়েছে। চলতি বছর এ খাত থেকে আয় হয়েছে ২৭০ কোটি ডলার। মঙ্গলবার একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এ কথাজানায়। জুন মাসে শেষ হওয়া চলতি অর্থবছরে বাংলাদেশ সব মিলিয়ে ২১শ’ ৫০ লাখ ডলার মূল্যের পোশাক রপ্তানি করে। এ সংখ্যা আগের বছরের তুলনায় ১৩ ভাগ বেশি। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো মঙ্গলবার এ তথ্য জানায়। এ বছর সব মিলিয়ে রপ্তানি ১১ ভাগ বেড়েছে যার আর্থিক মুল্য ২ হাজার ৭শ’ কোটি ডলার। সাভারে গত এপ্রিল মাসে ভবন ধসে ১১৩২ জন শ্রমিক নিহত হওয়ার পর সরকার পোশাক শিল্পে ব্যাপক সংস্কারের ঘোষণা দেয়। আর এ পরিস্থিতির মধ্যে পোশাক রপ্তানি বৃদ্ধির খবরটি নিঃসন্দেহে খুশির খবর। গত বছর তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যায় আরো ১১২ জন। এ দুটো ঘটনার পর বাংলাদেশের সরকার, পোশাক কারখানার মালিক এবং এ দেশ থেকে স্বল্প মজুরিতে যারা পোশাক তৈরি করিয়ে থাকে সেসব খুচরা কোম্পানিগুলোর ওপর শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাপ বৃদ্ধি পায়। বাংলাদেশের পোশাক কোম্পানিগুলোতে ৪০ লাখ শ্রমিক কাজ করে থাকে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য একটি প্যানেল গঠন করেছে।এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাজারে দীর্ঘদিন ধরে চলা বাংলাদেশি পণ্যের অগ্রাধিকার সুবিধা জিএসপি স্থগিত করে। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রত্যক্ষ প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে।কিন্তু যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যদি একই ব্যবস্থা নেয় তবে তা দেশের পোশাক খাতে বড় ধরনের প্রভাব ফেলবে। তবে আশার খবর, বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো পরিদর্শন করবে খুচরা বিক্রেতা ও নামিদামি ব্র্যান্ডসহ ৭৩ বিদেশি ক্রেতার একটি কনসোর্টিয়াম। বাংলাদেশের যেসব কারখানা তাদের পোশাক সরবরাহ করে সেসব কারখানা আগামী ৯ মাসের মধ্যে পরিদর্শন করবে তারা। পরিদর্শনকালে কোনো কারখানায় গুরুতর নিরাপত্তা সমস্যা পরিলক্ষিত হলে ক্রেতারা তার দায়িত্ব এবং জরুরি পদক্ষেপ নেবে।এ উদ্যোগের অংশ হিসেবে ইউরোপ ও আমেরিকার নামিদামি পোশাক ক্রেতারা আগামী ৩০ জুলাই বাংলাদেশের কারখানাগুলো পরিদর্শনে আসছে। আর নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির জন্য এটা একটা সুখবর।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×