somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারাদেশে নাশকতার চক্রান্ত । নিষিদ্ধ হতে যাচ্ছে ১০ জঙ্গী সংগঠন মিয়ানমার ভিত্তিক ১৩ সংগঠন ছাড়াও প্রায় ৬০ মৌলবাদী জঙ্গীগোষ্ঠী দেশী-বিদেশী অর্থায়ন ও প্রশিক্ষণে অন্তর্ঘাতের ষড়যন্ত্রে লিপ্ত।

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে প্রায় ৬০ উগ্রপন্থী ধর্মভিত্তিক মৌলবাদী সংগঠন, জঙ্গী সংগঠন ও এনজিও রহস্যজনক তৎপরতায় লিপ্ত। এর মধ্যে প্রায় ১০টি ধর্মভিত্তিক উগ্র মৌলবাদী সংগঠন জঙ্গী তৎপরতায় লিপ্ত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়ার প্রেক্ষিতে এসব সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা ১০ ধর্মভিত্তিক উগ্র মৌলবাদী জঙ্গী সংগঠনের নিষিদ্ধ করার জন্য তালিকা তৈরি করেছে। এ ছাড়াও রোহিঙ্গাসহ মিয়ানমার ভিত্তিক ১৩টি সংগঠন এদেশে রহস্যজনক তৎপরতা চালাচ্ছে। সরকারের ওপর মহলে জঙ্গী সংগঠনগুলোর এই তালিকা দেয়া হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই জঙ্গী সংগঠনগুলো ভয়াবহ নাশকতায় লিপ্ত হতে পারে বলে গোয়েন্দা সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। নিষিদ্ধ করার জন্য তৈরি তালিকাভুক্ত জঙ্গী সংগঠনগুলোর সঙ্গে বেশকিছু বিদেশী জঙ্গী সংগঠনের কানেকশন রয়েছে। সরকারের নীতিনির্ধারক মহলে আলাপ-আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। যে দশটি উগ্র মৌলবাদী জঙ্গী সংগঠন নিষিদ্ধ ঘোষণার তালিকাভুক্ত করা হয়েছে তার মধ্যে হিযবুত তাওহিদ, ইসলামিক সমাজ, ওলেমা আঞ্জুমান আল বাইয়্যেনাত, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি, তৌহিদ ট্রাস্ট, তামির উদ-দ্বীন, আল্লাহর দল, জাগ্রত মুসলিম জনতা, শাহাদত-ই-নবুয়াত, আনসার উল্লাহ বাংলা টিম, আল মারকাজুল ইসলামী। এসব উগ্র মৌলবাদী সংগঠনের জঙ্গী তৎপরতার সঙ্গে জড়িত থাকার বিষয়ে ব্যাপক তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এসব উগ্র মৌলবাদী জঙ্গী সংগঠন সম্প্রতি গ্রাম এলাকায় গরিব ও সাধারণ ছেলেদের জঙ্গী তৎপরতায় উদ্বুদ্ধ করছে। অপপ্রচারের মাধ্যমে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে লিফলেট, পোস্টার ছেড়ে তাদের আকৃষ্ট করার তৎপরতা চালাচ্ছে। এসব সংগঠন গোপন বৈঠকে মিলিত হচ্ছে। বিভিন্ন নামে ও ব্যানারে তাদের জঙ্গী তৎপরতা চালানোর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের সম্ভাব্য আশঙ্কায় এবং নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নাশকতা হামলা চালানোর জন্য তারা ছক কষছে বলে গোয়েন্দা তথ্য মিলেছে। জঙ্গীরা কেপিআইসহ মুক্তিযুদ্ধের পক্ষশক্তির নামীদামী রাজনীতিক বুদ্ধিজীবীদের টার্গেট করে রণপ্রস্তুতি নিচ্ছে বলে তথ্য পাওয়ার পর সরকার ওসব জঙ্গী সংগঠন নিষিদ্ধ ঘোষণার বিষয়টি সক্রিয় বিবেচনায় এনেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×