somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সশস্ত্র বাহিনীতে কর্মরত জেসিও এবং সার্জেন্ট পদ যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হচ্ছে।

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সশস্ত্র বাহিনীতে কর্মরত জেসিওদের দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণী আর সার্জেন্ট ও সমমানের পদ তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দেন। এরপর গত ঈদের সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যে বাণী দিয়েছেন, তাতে তিনি পদ উন্নীত করার অনুমোদন দেওয়ার কথা বলেন। এটা করা হয়েছে পুলিশের পদ উন্নীত করার কারণে। তবে এটা করতে গিয়ে সেনা আইন ও বিধি সংশোধন করতে হবে। তার আগে যেটা করতে হবে তা হলো, কমিশনপ্রাপ্ত প্রথম শ্রেণীর কর্মকর্তা ও উন্নীত হওয়া প্রথম শ্রেণীর কর্মকর্তারা কী ধরনের সুবিধা পাবেন, তা নির্ধারণ করা। গত বছরের ৩০ জুলাই পুলিশের পরিদর্শকদের পদ দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে আর উপপরিদর্শকদের পদ তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়। এ নিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর প্রমাণ মেলে র্যা বের এক প্রতিবেদনে। কিছুদিন আগে র্যােবে কর্মরত সেনা কর্মকর্তারা সরকারের নীতিনির্ধারণী মহলে পাঠানো একটি প্রতিবেদনে বলেন, পুলিশের এসআই পদটি সেনাবাহিনীর সুবেদার (ওয়ারেন্ট অফিসার) পদ মর্যাদার হলেও র্যাুবের ক্ষেত্রে ওয়ারেন্ট অফিসারদের পুলিশ পরিদর্শকের সমমর্যাদায় এনে উপসহকারী পরিচালক (ডিএডি) পদে পদায়ন করার বিধান রাখা হয়। আর উপপরিদর্শকদের (এসআই) সেনাবাহিনীর সার্জেন্টদের সমমর্যাদায় রাখা হয়েছে। কিন্তু সরকার পুলিশ পরিদর্শকদের প্রথম শ্রেণী ও উপপরিদর্শকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়ায় এ নিয়ে বাহিনীর ভেতরে জটিলতা দেখা দেয়। উপরোক্ত জটিলতা নিরসনে সকল বাহিনীর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন তথা দেশ ও জাতির কল্যাণে নিয়জিত সকল বাহিনীর সদস্যদের নিজ নিজ কাজে আরও বেশি মনযোগী হওয়ার ব্যাপারে উক্ত সিদ্ধান্ত আরও বেশি ফলপ্রসূ হবে বলে সরকারের নীতিনির্ধারক মহল এবং বিশেষজ্ঞ মহল মনে করেন। সরকার প্রধান সশস্ত্র বাহিনীর সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধিকল্পে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন তা সর্বমহলে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। পুলিশ বাহিনীকে প্রদত্ত পদোন্নতি খুবই কার্যকরি এবং ফলপ্রসূ হয়েছে। দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা নিরলসভাবে কাজ করছে। ঠিক তেমনি সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রদত্ত পদোন্নতি নিতিমালা তাদের পেশা দারিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×