উগ্র মৌলবাদী জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক উপদেষ্টা হচ্ছে সেনা অভ্যুত্থান চেষ্টার সেই পরিকল্পনাকারী পলাতক মেজর সৈয়দ জিয়াউল হক। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দীন রাহমানী জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে। পল্লবী থানায় ব্লগার রাজীব হায়দার হত্যা মামলা ও উত্তরা পশ্চিম থানায় ব্লগার আসিফ হত্যাচেষ্টা মামলায় জসীম উদ্দীনকে গ্রেফতার দেখিয়ে বরগুনা থেকে তাকে ঢাকায় আনা হয়েছে। আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আল-কায়েদার আদলে গড়ে তোলা হয়েছে আনসারুল্লাহ বাংলা টিম। উগ্র মৌলবাদী জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দীন রাহমানীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বরগুনা থেকে ঢাকায় আনা হয়েছে। আন্তর্জাতিক জঙ্গী সংগঠনের আদলে ৫ থেকে ৭ জনের সদস্যের এক একটি গ্রুপ তৈরি করা হয়ে থাকে আনসারুল্লাহ বাংলা টিমে। তাদের মধ্যে একজনকে দলনেতা নির্বাচন করা হয়। আর এই গ্রুপগুলো অন্য গ্রুপ সম্পর্কে কিছুই জানে না। শুধু নেতাদের আদেশ বা কমান্ড মেনে কার্যক্রম পরিচালনা করে । এর মধ্যে ব্লগার রাজীব হায়দার ও আরিফ রায়হান দীপকে তারা হত্যা করতে সফল হয়েছে। তবে প্রাণে বেঁচে গেছেন আসিফ মহিউদ্দীন। ২০০৯ সালে আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আল কায়েদার মতাদর্শে আনসারুল্লাহ বাংলা টিম গঠন করা হয়েছে। গোপনে তারা সদস্য সংগ্রহ করে নিজেদের সংগঠিত করেছে। তাদের সংগঠনের সামরিক উপদেষ্টা হচ্ছে মেজর সৈয়দ জিয়াউল হক। সামরিক উপদেষ্টা অভ্যুত্থান চেষ্টার পরিকল্পনাকারী ও সেনাবাহিনী মেজর সৈয়দ জিয়াউল হক এখন পালিয়ে বেড়াচ্ছে। পলাতক থেকে মেজর জিয়া ইসলামী শাসন প্রতিষ্ঠায় জিহাদ কার্যকর করার জন্য দেশে কয়েকটি জঙ্গী সংগঠনকে একত্র করার পাশাপাশি এদের সঙ্গে আল কায়েদাসহ আন্তর্জাতিকভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে। দেশে বড় ধরনের হামলা ও নাশকতার পরিকল্পনার রয়েছে আনসারুল্লাহ বাংলা টিম সদস্যদের।
আনসারুল্লাহর বাংলা টিমের সদস্যদের ধরতে অভিযান শুরু। মেজর জিয়া সামরিক উপদেষ্টা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।