somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগম জিয়া কি সংবিধানকেও উড়িয়ে দিতে চান?

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চুল নিয়ে যে রাজনীতি বিগত ক’দিন যাবত দেশের সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তাতে আন্দাজ করতে কষ্ট হয় না যে, বাংলাদেশের সামগ্রিক রুচিবোধ আসলে অনেক নিচেই নেমে গিয়েছে। নইলে প্রধানমন্ত্রীর ‘সংবিধান থেকে এক চুলও নড়া হবে না’ বাক্যকে বেগম জিয়া যেভাবে অর্থ করলেন এবং তা নিয়ে পরে গণমাধ্যমে যে রকম বিবাদ-বিসংবাদ হলো তাতে সামনের দিনগুলোকে ভয়ঙ্কর করে তোলার জন্য কিছু মানুষ চরমভাবে মুখিয়ে আছে। নাহলে তারা বরং বেগম জিয়ার বক্তব্যেরই নিন্দা করতেন। বাংলাদেশে এমনটি কোনদিনই হয়নি, বেশিরভাগ বুদ্ধিমানই কেবল সুযোগ খুঁজেছেন নিজেদের ভাগে ঝোল টানতে, তাতে যদি দেশের গণতন্ত্রকে বিপন্ন করে তুলতেও হয় তাতেও তাদের আপত্তি তখনও ছিল না, এখনও নেই। ২০০৬ সালে যখন নির্বাচন ব্যবস্থা ভেঙেচুরে গিয়েছে, দেশ যখন চরম এক সঙ্কটময় পরিস্থিতিতে তখন দেশের একমাত্র নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিটি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করে বলেছিলেন, “আপনি সংবিধান অনুযায়ী কাজ করুন, সংবিধান থেকে এক চুলও নড়া আপনার ঠিক হবে না।’ আমরা মঈন উ. আহমদের একটি বই থেকে জানতে পারি যে, কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যখন এই নোবেল লরিয়েটের কাছে যান দেশের পরিস্থিতি নিয়ে তখন তিনি তাদের প্রশ্ন করেছিলেন, ‘তোমাদের প্ল্যান কত বছরের?’ উত্তরে তারা বলেন, ‘বছর দু’য়েকের’। তিনি বলেন, ‘তাহলে আমার চলবে না, আমার দরকার ১০ বছর এবং শেষ পর্যন্ত তিনি ড. ফখরুদ্দীনের নাম প্রস্তাব করেন সেই সেনা সদস্যদের কাছে। আমরা এ যাবত কোথাও মঈন উ. আহমদের এই বক্তব্যের বিরুদ্ধে কথা বলতে শুনিনি নোবেল লরিয়েটকে। তার মানে ধরেই নিচ্ছি মঈন উ. আহমদের বক্তব্য সত্য। এখন ২০১৩ সালে এসে আবার মাঠে নেমেছেন নোবেল লরিয়েট। বলছেন, তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনী খেলা হবে না। মজা লাগছে ভেবে যে, আজকে তিনি সংবিধানের কথা কেন ভুলে গেলেন? সময় ও সুযোগের নিজস্বতা অনুযায়ী যদি দেশ ও জাতির মাথাদের এরকম ‘ভুলো-রোগ’ হয়, তাহলে সে জাতির কপাল নিয়ে না ভেবে কি উপায় আছে বলুন? এখন এই ভুলো-রোগীদের সঙ্গে নিয়ে বেগম জিয়া আন্দোলনের বাতাস দিয়ে চুল নয়, রাষ্ট্র ও সংবিধানকেই যেন উড়িয়ে দিতে চাইছেন। এই প্রবণতা যে কতটা ভয়ঙ্কর, তা বলার অপেক্ষা রাখে না। আমার সঙ্গে সকলেই হয়ত একমত হবেন যে, বাংলাদেশের সংবিধানের একমাত্র ৭০ অনুচ্ছেদ ছাড়া (যেখানে নিজ দলের সিদ্ধান্তের বিরোধিতা করা যাবে না) পুরোটাই আসলে একটি আধুনিক ও গণতান্ত্রিক সংবিধান বলে স্বীকৃত। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যে আসলে সংবিধানের ক্ষত ছিল এবং এটি ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম ত্রুটি সে কথা আজকে সবাই যেন ভুলে গিয়েছেন। এই ভুল ইচ্ছাকৃত, কারণ তত্ত্বাবধায়ক না থাকলে তাদের ভাগে ‘ক্ষমতা’ কম পড়ে যায়। বিগত সিটি নির্বাচনের ফলাফল অনেকটাই মানুষকে সন্দেহমুক্ত করেছে। তাই আমাদের সকেলের উচিত সংবিধান পরিপন্থি কাজ থেকে বিরত থাকা।




০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×