বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জঙ্গি কার্যক্রম এমনিতেই অনেকটা গুটিয়ে যায়। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানের মুখে দাঁড়াতেই পারেনি জঙ্গি সংগঠনগুলো। কিন্তু সরকারের শেষ সময়ে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে আবারও মাথা তোলার চেষ্টা করছে জঙ্গি সংগঠনগুলো। বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত যত ব্যক্তি ধরা পড়েছে তাদের সবাই একই নেটওয়ার্কে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে। ১৯৯২ সালে আফগান ফেরত মুজাহিদদের মাধ্যমেই বাংলাদেশে জঙ্গি কার্যক্রম শুরু হয়। সেই সময় তারা হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি) নামে একটি সংগঠনের ব্যানারে মাঠে নামে। এরপর থেকে শতাধিক জঙ্গি সংগঠন হলেও সবই কিন্তু হুজির আদর্শ নিয়ে মাঠে নামে। অনেক সময় এক সংগঠন ভেঙে ভিন্ন ভিন্ন সংগঠন তৈরি হয়। সব সংগঠনেরই নেতৃত্বে আফগান ফেরত মুজাহিদদের কেউ না কেউ ছিল। বর্তমানে আলোচিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমেরও আধ্যাত্মিক নেতা শায়খ আবদুর রহমান (ফাঁসি কার্যকর হয়েছে)। বাংলাদেশে যেসব জঙ্গি কাজ করে তাদের মধ্যে একটা চেইন আছে। বিচ্ছিন্নভাবে নতুন কোন আদর্শ নিয়ে কেউ মাঠে নামেনি। সবার একটাই আদর্শ 'সশস্ত্র বিপ্লবের' মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করা। এখন যারা দায়িত্বে আছেন তারা পূর্বসূরীদের অসম্পন্ন কাজ শেষ করতে চান। আবার উত্তরসূরীদের জন্য তারা নতুন কিছু কাজ রেখে যেতে চান, যা তারা পালন করবে। জঙ্গিরা যাদের 'কোতল' করতে চায় তাদের নাম ও পরিচয় দিয়ে একটি ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছিল। ডাটাবেজে যাদের নাম থাকবে এর মধ্যে তারা যে ক'জনকে পারবে শেষ করে দেবে। আর যারা বাকি থাকবে তাদের শেষ করবে উত্তরসূরীরা। একটা সার্কেলের মতো কাজ করে জঙ্গিরা। বিভিন্ন সময়ের সরকার তাদের ব্যবহার করে পরে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই কারো পক্ষে কাজ করার আগে চিন্তা করারও পরামর্শ পাওয়া যায় ওই নথি থেকে। বর্তমান সরকারের সময় তাদের কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে বলে মনে করে তারা। তাই যে কোনভাবে এই সরকারকে ফেলে দেয়ার চিন্তাও ছিল তাদের। হুজি ভেঙেই গঠিত হয়েছিল জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশসহ কয়েকটি সংগঠন।আর এভাবেই তারা তাদের কার্যক্রম চালানোর চেষ্টা করে যাচ্ছে।
হুজি থেকেই সব জঙ্গি সংগঠনের শুরু। বর্তমান সরকারের সময় তাদের কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে বলে জঙ্গী সংগঠনের স্বীকার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।